Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন হাবড়ার বিএলও, কাজের চাপে অসুস্থ বলে পরিবারের দাবি

সোমবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন সুমন দাস বাড়ির লোকেদের জানিয়েছিলেন, একটু বিশ্রাম নিচ্ছেন। কেউ এলে ডেকে দিতে। সুমনবাবুর ভাই অয়ন দাস বলেন, "ফর্ম এন্ট্রি করা নিয়ে প্রচণ্ড চাপে ছিলেন। সন্ধের পর কাজে বসে এন্ট্রি করতে হিমশিম খেতেন। সার্ভার ডাউন হলে সমস্যা বাড়ত আরও।"

বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন হাবড়ার বিএলও, কাজের চাপে অসুস্থ বলে পরিবারের দাবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 17:25

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা

কাজের চাপে হাবড়ায় আরও এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠল। তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সুমন দাস গাইঘাটা বিধানসভার মসলন্দপুর এলাকার বাসিন্দা।

তাঁর পরিবার সূত্রে জানা গেছে। সোমবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। বাড়ির লোকেদের জানিয়েছিলেন, একটু বিশ্রাম নিচ্ছেন। কেউ এলে ডেকে দিতে। সুমনবাবুর ভাই অয়ন দাস বলেন, "ফর্ম এন্ট্রি করা নিয়ে প্রচণ্ড চাপে ছিলেন। সন্ধের পর কাজে বসে এন্ট্রি করতে হিমশিম খেতেন। সার্ভার ডাউন হলে সমস্যা বাড়ত আরও। রাতের দিকে কাজে বসলে কিছুটা সুবিধা হতে পারে বলে আমি পরামর্শ দিয়েছিলাম। আজ সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন দাদা। পরে আমাদের এক আত্মীয় ঘরে গিয়ে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা ওঁকে হাসপাতালে নিয়ে যাই।"  



কাজের চাপে আরও একজন বিএলও অসুস্থ হয়ে পড়ার খবরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে আসেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তাঁর দাবি, SIR এর জন্য নয়। আগে থেকেই অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রত বলেন, "ওঁর অসুস্থতার কথা নির্বাচন কমিশনকে আগেই জানানো উচিত ছিল। কাজের চাপে তিনি অসুস্থ হননি। তৃণমূলের চাপে অসুস্থ হয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী আগেই বলেছেন রাজ্যের শিক্ষকরা বিএলও হিসেবে নিযুক্ত হলেও তাঁরা কিন্তু রাজ্যের শিক্ষকই থাকবেন। এই সব চাপ চলছেই।"

অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে আসেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। তাঁদের বক্তব্য়, মিথ্যের বেসাতি করছে বিজেপি। মাত্রাতিরিক্ত চাপেই অসুস্থ হয়ে পড়েছেন ওই বিএলও। সবমিলিয়ে বিএলওর অসুস্থতা নতুন করে শোরগোল ফেলেছে জেলা রাজনীতিতে।

গত বুধবার বেলা পৌনে এগারোটা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পরে গিয়েছিলেন কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান, সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি। শরীরের বাঁদিক অবশ হয়ে গেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তাঁর।


```