Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি! গ্রেফতার চার

গুলির শব্দে কেঁপে উঠল হাসপাতাল। শুক্রবার রাতে দুর্গাপুরের (Durgapur News) এক বেসরকারি হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি! গ্রেফতার চার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 April 2025 07:33

দ্য ওয়াল ব্যুরো: গুলির শব্দে কেঁপে উঠল হাসপাতাল। শুক্রবার রাতে দুর্গাপুরের (Durgapur News) এক বেসরকারি হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর সেই সময়ই রোগীর পরিবারে কেউ গুলি চালিয়েছে (Firing) বলে অভিযোগ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল (৫৩) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে  হাসপাতালে ভর্তি হন। তাঁর আঘাত গুরুতর ছিল। যে কারণে আরও ভাল মানের চিকিৎসার জন্য পরিবারের তরফে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।

আহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও যোগাযোগই করেনি। এমনকী তাঁরা রোগীকে দেখতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসুদেব পালের পরিবারের লোকজন। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেব পালের পরিবারের একাধিক ব্যক্তি একসঙ্গে হাসপাতালে ঢুকতে চেয়েছিলেন। চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছিলেন তাঁরা। হাসপাতাল সেই অনুমতি না দেওয়ায় বচসা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিবারের লোকজনের। এরপর পুলিশ থামাতে গেলে তাপস রায় নামে রোগীর এক আত্মীয় বন্দুক বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে।

এরপরই দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায়-সহ চারজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। ধৃতদের নাম তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।


```