
শেষ আপডেট: 20 July 2023 11:50
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বরাবর খাদ্যরসিক। বাঙালির কাছে খাবার মানেই আবেগ। সে যে কোনও স্বাদের খাবার হোক না কেন? আজকের মেনুতে রয়েছে টকমিষ্টি গুজরাতি খাবার। যেখানে রয়েছে মিষ্টি পুরানপুরি থেকে বেগুন ভর্তার মশলাদার বিভিন্ন রঙিন পদের সমাহার।
একটু অন্য স্টাইলে পরিবেশন করা সুস্বাদু এই খাবারগুলো চেখে দেখতে ঢুঁ মারতেই হবে প্রিন্সটন ক্লাবে। গুজরাতি খাবারকে অন্যতম স্বাস্থ্যকর খাবার হিসাবে গণ্য করা হয়। এই খাবারের প্রধান উপকরণ হিসেবে থাকে প্রচুর শাকসব্জি এবং ডাল জাতীয় শস্য। খাবারের বেশির ভাগটাই তৈরি হয় সেদ্ধ পদ্ধতিতে। প্রিন্সটনের গুজরাতি খাবারের তালিকায় রয়েছে, অন্যতম জনপ্রিয় খাবার 'উন্ধিউ মিক্স', ভিটামিন ও শাকশব্জিতে ভরা এক ধরনের তরকারি জাতীয় খাবার, যা স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মন কাড়বে।


এছাড়া রয়েছে খান্ডভি, গুজরাতি পোলাও, মুগ ডালের কচুরি, জনপ্রিয় গুজরাতি ডাল, ধোকলা, জিভে জল আনা মটর পনির, বেগুন ভর্তা, ভাল চানা কারির মত মেনু। থাকছে গুজরাতের বিখ্যাত বেশ কিছু আচারের পদ, কাঁচা পেপের আচার, যোধপুরি লঙ্কার আচার, হারা (সবুজ) চাটনি। শেষ পাতে থাকছে শ্রিখান্দ এবং মশলা ছাঁচ। খাবারের দাম সাধ্যের মধ্যেই। দুপুর এবং রাতে-দুই সময়েই পাওয়া হাবে এই সব খাবার। বড়দের জন্য (মাথাপিছু) ৮০০ টাকা এবং ছোটদের জন্য (মাথাপিছু) ৭০০ টাকা।


প্রিন্সটন ক্লাবের অপারেশন ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, "আমরা বছরে নানা রকম দেশীয় এবং বিদেশী খাবারের উৎসব আয়োজন করে থাকি। প্রিন্সটন ক্লাব, তার সুস্বাদু রন্ধন এবং তার নিজস্ব সৌন্দর্য্যতার জন্য বিখ্যাত। গুজরাতি খাবার এক ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পড়ে। বাঙালিরা বরাবরই খাদ্যরসিক এবং খাবারের প্রতি সবসময় আগ্রহী। আমরা নিশ্চিত যে আমাদের অতিথিরা এই গুজরাতি উৎসবের খাবার উপভোগ করবেন"।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০৩৩ ৬৬৪৪, ৪৪৪৪ / ৯৮৩০২ ২৯৩১৩।
কই মাছের হর গৌরি দিয়ে জমিয়ে ফেলুন রবিবারের দুপুরের পাত! রইল রেসিপি