
শেষ আপডেট: 21 December 2022 14:23
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত (extra marital relationship) সম্পর্কে জড়িত রয়েছেন স্ত্রী। শুধুমাত্র সেই সন্দেহের বশেই চলন্ত বাসে স্ত্রীকে গলার নলি কেটে খুন করল এক পুলিশ আধিকারিক (man slits wife's throat inside bus)। ঘটনাস্থলে পুলিশ এসে না পৌঁছানো পর্যন্ত স্ত্রীর মৃতদেহ আগলে সেখানেই বসে রইল সে।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গুজরাতের (Gujarat murder) ছোটা উদয়পুরে। অভিযুক্তের নাম অম্রুত রথওয়া। সে সুরাতের একটি থানায় পুলিশ আধিকারিক পদে কর্মরত ছিল। তার স্ত্রী মনগুবেন গুজরাট সরকারের জিএসআরটিসি বাসের কন্ডাক্টর ছিলেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীকে সন্দেহ করত অম্রুত। তার ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছে তার স্ত্রী। সেই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারও স্ত্রীর সঙ্গে ফোনে ঝামেলা করে অভিযুক্ত। তারপরেই মনগুবেনকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। সেই উদ্দেশ্যে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্ত্রীর কর্মস্থলে হাজির হয় অভিযুক্ত। মনগুবেন যে বাসের কন্ডাক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন, তাতে উঠে বসে অম্রুত।
এদিন কন্ডাক্টরের আসনে বসে ছিলেন মনগুবেন। স্ত্রীকে দেখতে পাওয়া মাত্রই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অম্রুত। ধারালো ছুরি দিয়ে তাঁকে কোপানোর পাশাপাশি গলার নলি কেটে চলন্ত বাসেই স্ত্রীকে হত্যা করে অভিযুক্ত।
ঘটনার জেরে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় খবর দেন স্থানীয়রা। সূত্রের খবর, পুলিশ না আসা পর্যন্ত স্ত্রীর মৃতদেহ আগলে বাসের ভিতরেই বসে ছিল অভিযুক্ত পুলিশকর্মী।
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অম্রুতকে। তার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
টাকার লোভে ৭ বছরের শিশুকে অপরহণ করে খুন! গ্রেফতার কাকা এবং খুড়তুতো দাদা