Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে যেতে পারে দু'দিন পরেই! সস্তা হতে পারে মদও

দ্য ওয়াল ব্যুরো: দু'দিনের মধ্যে জ্বালানি তেল (Petrol Diesel Price) এবং বিয়ারের দাম (Liquor Price) কমে যেতে পারে অনেকখানি। তেমনটাই ইঙ্গিত মিলেছে কেন্দ্র সরকারের তরফে। শোনা যাচ্ছে, সামনের মাস থেকে পেট্রোল, ডিজেল আর মদের দাম জিএসটি-র (GST) আও

পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে যেতে পারে দু'দিন পরেই! সস্তা হতে পারে মদও

শেষ আপডেট: 28 June 2022 06:23

দ্য ওয়াল ব্যুরো: দু'দিনের মধ্যে জ্বালানি তেল (Petrol Diesel Price) এবং বিয়ারের দাম (Liquor Price) কমে যেতে পারে অনেকখানি। তেমনটাই ইঙ্গিত মিলেছে কেন্দ্র সরকারের তরফে। শোনা যাচ্ছে, সামনের মাস থেকে পেট্রোল, ডিজেল আর মদের দাম জিএসটি-র (GST) আওতায় আনা হতে পারে। যদি তা হয় সেক্ষেত্রে দাম অনেক কমে যাবে।

ভারতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি চালু হয়েছে ৫ বছর আগে। মঙ্গলবার ও বুধবার চণ্ডীগরে জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে। সেখানেই বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

পেট্রোল, ডিজেল বা মদের দাম জিএসটি-র আওতায় নেই। এসবের উপরে যদি জিএসটি প্রযুক্ত হয় তবে দাম নিয়ন্ত্রণে থাকবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মন্ত্রকের চেয়ারম্যান বিবেক দেবরয় জানিয়েছেন জ্বালানি তেল এবং মদের দাম নিয়ন্ত্রণের জন্য এদের জিএসটি-র অন্তর্ভুক্ত করার ভাবনাচিন্তা চলছে। এখন চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। তাই ২৮ এবং ২৯ জুন চণ্ডীগরের বৈঠক গুরুত্বপূর্ণ।

যদি পেট্রোল, ডিজেলের উপর যদি সরকার ২৮ শতাংশ জিএসটিও প্রয়োগ করে তাহলে জ্বালানি তেলের দাম কমতে পারে ৩৩ টাকা। মদের দাম সেক্ষেত্রে কমে যেতে পারে ১৭ টাকা। মূল্যবৃদ্ধিকে এভাবে নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যরাতে ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্যাংটকের একটি বাড়ি! মৃত্যু মা ও দুই সন্তানের, নিখোঁজ এক


```