Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন! ফিরে দেখলেন, ঘর খালি করে দিয়েছে চোরের দল

পঞ্চমীর রাতে সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। গভীর রাতে বাড়ির সামনে পৌঁছতেই বুকটা ধরাস করে উঠল গৃহকর্তার! তালা কোথায়! দরজা তো ভেজানো! ভেতরে ঢুকে যা দেখলেন তাতে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়!

রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন! ফিরে দেখলেন, ঘর খালি করে দিয়েছে চোরের দল

বাড়ির ভেতরে তছনছ অবস্থা। 

শেষ আপডেট: 9 October 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো:  পঞ্চমীর রাতে সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। গভীর রাতে বাড়ির সামনে পৌঁছতেই বুকটা ধরাস করে উঠল গৃহকর্তার! তালা কোথায়! দরজা তো ভেজানো! ভেতরে ঢুকে যা দেখলেন তাতে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়।

মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙা কলোনির জে ব্লকের চারটি বাড়িতে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের দাবি, চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা খোওয়া গিয়েছে। 

কলোনীতে একাধিক পরিবারের বাস। সেখানে এভাবে বন্ধ ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পিছনে স্থানীয়দের কারও যোগসাজশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

যে চারটি বাড়ি থেকে চোরের দল সব নিয়ে পালিয়েছে তাদেরই অন্যতম সুজয় ঘোষ। আক্ষেপের সুরে বলছিলেন, "যা পরিস্থিতি তাতে তো মেয়েরা গহনা পরে রাস্তায় বেরোতে পারে না। আলমারি ভেঙে সেই সোনার গহনা, নগদ টাকা লুট করে পালিয়েছে চোরের দল।"

সুজয়বাবু জানান, তাঁরা কলোনীর চারটি পরিবার মঙ্গলবার রাত একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। মাঝ রাতে বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা অবস্থায় নীচে পড়ে রয়েছে। দরজার হাঁসবোলও ভাঙা। ভেতরে তছনছ অবস্থা। এলাকাটি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 


```