Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিয়ের আসরে একমনে পাবজি খেলছে বর, পাশ থেকে অসহায় উঁকি বউয়ের, ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: পাবজির নেশা সর্বনাশা! শত শত দুর্ঘটনা, পুলিশি চোখরাঙানি, আদালতে মামলা থুড়ি সচেতনতা শিবির--কোনও কিছুতেই যে পাবজির নেশা থেকে তরুণ প্রজন্মকে বার করে আনা যাচ্ছে না, তার আরও একটা প্রমাণ মিলল হাতেনাতে। খেলার নেশা যেন আঠার মতো লেপ

বিয়ের আসরে একমনে পাবজি খেলছে বর, পাশ থেকে অসহায় উঁকি বউয়ের, ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

শেষ আপডেট: 28 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাবজির নেশা সর্বনাশা! শত শত দুর্ঘটনা, পুলিশি চোখরাঙানি, আদালতে মামলা থুড়ি সচেতনতা শিবির--কোনও কিছুতেই যে পাবজির নেশা থেকে তরুণ প্রজন্মকে বার করে আনা যাচ্ছে না, তার আরও একটা প্রমাণ মিলল হাতেনাতে। খেলার নেশা যেন আঠার মতো লেপটে রয়েছে জেন এক্স, জেন ওয়াইয়ের মনে। এক মুহূর্ত মোবাইল থেকে চোখ সরাতে তারা নারাজ। এমনকি বিয়ে করতে গিয়েও নয়। একটা টিকটক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে পাবজি খেলায় বুঁদ হয়ে রয়েছে বর বাবাজি। সেজে গুজে শেরওয়ানি, মালায় বরের দু'হাত সমানে চলছে মোবাইলের কিপ্যাডে। আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব কোনও দিকেই তার বিশেষ নজর নেই। বহু বরের এমন নমুনা দেখে হতবাক স্ত্রীও। পাশ থেকে উঁকি মেরে এত মনোযোগের বিশেষ কারণটা হয়তো সে খুঁজে বার চেষ্টা করছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। কেউ করেছেন কৌতুক, আবার কেউ বিরক্ত হয়ে বলেছেন, "বিয়ে করতে গিয়েও শান্তি নেই। সেখানেও সর্বনাশা গেম পাবজি।" মেয়েটির মানসিক অবস্থার দিকেও নজর দিতে বলেছেন কোনও কোনও ভিউয়ার। তাঁদের মতে, মেয়েটির মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে হয় সে ভাবছে এ কোন পাগলের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। নয়তো মনে মনে খুব একচোট হেসে সে ভাবছে, এর থেকেও বেশি স্পিডে সে পাবজি খেলতে পারে! https://www.facebook.com/Ishare4/videos/579163512603324/?v=579163512603324 হাসি-মজা যতই হোক না কেন, এই পাবজির নেশা যে  বর্তমান প্রজন্মের কাছে কতটা ক্ষতিকর হয়ে উঠছে তা একবাক্যে স্বীকার করেছেন সকলেই।  গত এক বছর ধরে তরুণ ও যুবকদের মধ্যে আলোড়ন তুলেছে এই ‘প্লেয়ার্স আননোন ‌ব্যাটল গ্রাউন্ড’, সংক্ষেপে ‘পিইউবিজি’ বা পাবজি গেম। কিন্তু তার ব্যবহারকারীদের এতটাই আচ্ছন্ন করে ফেলেছে এই গেম যে তা ডেকে এনেছে প্রাণঘাতী দুর্ঘটনাও। কিছু দিন আগেই পাবজি প্রেমের নেশায় এক ব্যবহারকারী জল ভেবে ভুল করে অ্যাসিড খেয়ে ফেলেন। মন দিয়ে পাবজি খেলতে পারছেন না— এই অভিযোগ তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন এক ব্যক্তি। পাবজি খেলার জন্য তাকে দামি ফোন কিনে না দেওয়ার অভিমানে মুম্বইয়ের এক কিশোরের আত্মঘাতী হওয়ার খবরও এসেছিল সামনে। এ সবের প্রেক্ষিতেই দীর্ঘ দিন ধরে দাবি উঠেছে ভারতে এই গেমকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার। সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। পুলিশের কথায়, এই খেলার হিংসাত্মক দিকের কথা বিবেচনা করেই কাওকে পাবজি খেলতে বা খেলায় উৎসাহ দিতে দেখলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় কড়া শাস্তি দিতে পারে প্রশাসন।

```