Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গ্রেটার কোচবিহারের দাবিতে অর্নিদিষ্টকালের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে আগেই এই রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

গ্রেটার কোচবিহারের দাবিতে অর্নিদিষ্টকালের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

কোচবিহারে রেল অবরোধ।

শেষ আপডেট: 11 December 2024 09:56

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহারের জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। যার জেরে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ কার্য়ত মুখ থুবড়ে পড়েছে।

কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে আগেই এই রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের দাবি সম্পর্কে ভারত সরকার যতক্ষণ না কোনও সিদ্ধান্ত জানাচ্ছে  ততক্ষণ এই রেল অবরোধ চলবে।

অবরোধে জেরে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ফলে বুধবার সকাল থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

বাতিল করা হয়েছে এনজিপি-গুয়াহাটি বন্দে ভারত আপ-ডাউন-সহ দুরপাল্লার কয়েকটি ট্রেন। রাজধানী এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে আগে থেকেই কয়েকটি ট্রেন বাতিল করার কথা আগেই জানিয়েছিল রেল। সবমিলিয়ে অবরোধের জেরে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ।

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন বলেন, "১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর চুক্তিতে যা বলা হয়েছিল, তা রক্ষা করেনি ভারত সরকার। সংবিধান অনুযায়ী কোচবিহার 'গ' ক্যাটাগরির রাজ্য। কিন্তু কেন্দ্র এখনও তার মান্যতা দিচ্ছে না। তাই কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে।"

বাংলা ও অসমের একেবারে সীমানায় অবস্থিত এই জোড়াই স্টেশন। ফলে রেল অবরোধের জেরে বাংলার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ পুরোপুরি থমকে গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও জেলা প্রশাসনের কর্তারা। তবে কেন্দ্র আলোচনার টেবিলে না বসা পর্যন্ত অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


```