Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

৬ মাসে ৩০ কোটি মানুষের টিকাকরণ হবে দেশে, কত খরচ, কে কে আগে পাবেন, জানাল নীতি আয়োগ

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে গেছে ভারতে। ব্রিটিশ সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে খুব তাড়াতাড়ি ভারতে টিকাকরণ শুরু করবে সেরাম ইনস্টিটিউট। এরপর ভারত বায়োটেকের টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ৩০ ক

৬ মাসে ৩০ কোটি মানুষের টিকাকরণ হবে দেশে, কত খরচ, কে কে আগে পাবেন, জানাল নীতি আয়োগ

শেষ আপডেট: 1 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে গেছে ভারতে। ব্রিটিশ সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে খুব তাড়াতাড়ি ভারতে টিকাকরণ শুরু করবে সেরাম ইনস্টিটিউট। এরপর ভারত বায়োটেকের টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার বৃহত্তর কর্মসূচী রয়েছে কেন্দ্রের। নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল বলেছেন, প্রাথমিক ধাপে এই ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার যাবতীয় খরচ বহন করবে সরকার। এর পরে কম দামেই টিকার বিতরণ হবে দেশের সব জায়গায়। টিকার বিতরণের জন্য ৩১টি হাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর পল। তিনি বলেছেন, দেশের ২৯ হাজারের বেশি জায়গায় টিকাকরণের শিবির তৈরি হবে। টিকা ট্রান্সপোর্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোল্ড-স্টোরেজে টিকা সংরক্ষণ ও সেখান থেকে বের করে নিয়ে শিবিরগুলিতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখা শুরু হয়েছে। শনিবার থেকেই দেশের সমস্ত রাজ্যে টিকার মহড়া বা ড্রাই-রান শুরু হয়ে যাচ্ছে। বাংলার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ইউপিএইচসি ৪, আমডাঙা ও সল্টলেকের দত্তাবাদে টিকার ড্রাই-রান হবে। কীভাবে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে, টিকা দেবেন যাঁরা তাঁদের সে বিষয়ে জ্ঞান কতটা, যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বা কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে চটজলদি কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদির মহড়া চালানো হবে। পেশা, বয়স ইত্যাদির ভিত্তিতে গুরুত্ব বুঝে চারটি ক্যাটেগরি করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রথমেই রয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ডাক্তারি পড়ুয়ারা। সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে আগে। দ্বিতীয়ত, পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মী মিলিয়ে অন্তত ২ কোটি জনকে টিকা দেওয়ার তালিকা তৈরি হয়েছে।  তৃতীয় ক্যাটেগরিতে রাখা রয়েছে ২৬ কোটি মানুষকে, যাদের বয়স ৫০ বছরের বেশি। চতুর্থ ক্যাটেগরিতে থাকবে কোমবির্ডিটির রোগীরা এবং ৫০ বছরের কম লোকজন যাদের পেশার জন্য বেশি মেলামেশা করার প্রয়োজন হয়। কেন্দ্র জানিয়েছে, কাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কী পরিমাণ ডোজ বিতরণ করা হচ্ছে এবং টিকা সংরক্ষণের কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তার রিপোর্ট রাখতে অনলাইন ট্রেনিং মডিউল তৈরি হচ্ছে। ‘ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক’ নামে এই ডিজিটাল প্ল্যাটফর্মে টিকার বিতরণ ও সংরক্ষণের সব তথ্য রেকর্ড করা থাকবে।

```