দ্য ওয়াল ব্যুরো : আর এস এস কিছুদিন ধরেই সরকারের কাছে দাবি জানাচ্ছে, অয্যোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় না থেকে সংসদে অর্ডিন্যান্স আনা হোক । এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জস্তি চেলমেশ্বর স্বীকার করলেন, সত্যিই এরকম অধ্যাদেশ আনা সম্ভব । অর্থাৎ সরকার চাইলে ভোটের আগে অর্ডিন্যান্স এনে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করতে পারে । অতীতে একাধিকবার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে নতুন আইন করা হয়েছে ।
শুক্রবার অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস মুম্বইয়ে এক অনুষ্ঠানে চেলমেশ্বরকে আমন্ত্রণ করে । ওই সংগঠনটি কংগ্রেসের ঘনিষ্ঠ । তার চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ডেপুটি চেয়ারম্যান কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা ।
চেলমেশ্বর বলেন, অতীতেও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আইনসভা উল্টে দিয়েছে । কাবেরী জল বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে আইন পাস করিয়েছিল কর্ণাটক বিধানসভা । জল বিতর্কে রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার বিধানসভাও তাই করেছে।
চেলমেশ্বরের কোথায়, অতীতে যখন আইন করে সুপ্রিম কোর্টের রায় উল্টে দেওয়া হচ্ছিল, আমরা তাদের বাধা দিইনি । অতীতে যা হয়েছে, ভবিষ্যতেও হতে পারে ।
গত শুক্রবার আর এস এস বলেছে, সুপ্রিম কোর্টের কোথায় হিন্দুরা অপমানিত বোধ করছেন । কারণ সুপ্রিম কোর্ট বলেছে, রামমন্দির নিয়ে শুনানির চেয়েও জরুরি মামলা আছে আমাদের হাতে । মন্দির নির্মাণের পথে বাধা দূর করার জন্য প্রয়োজনে অধ্যাদেশ আনা উচিত ।