Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

কলকাতায় কেন্দ্রীয় বাহিনী চান রাজ্যপাল, পরশুর মধ্যে রিপোর্ট তলব কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভা ভোট সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী চান রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাসকে ডেকে একথা স্পষ্ট করে জানিয়ে দিল রাজভবন। সেইসঙ্গে রাজ্যপাল নির্বাচন কমিশনের থেকে রিপোর্ট

কলকাতায় কেন্দ্রীয় বাহিনী চান রাজ্যপাল, পরশুর মধ্যে রিপোর্ট তলব কমিশনের

শেষ আপডেট: 2 December 2021 07:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভা ভোট সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী চান রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাসকে ডেকে একথা স্পষ্ট করে জানিয়ে দিল রাজভবন। সেইসঙ্গে রাজ্যপাল নির্বাচন কমিশনের থেকে রিপোর্ট তলব করেছেন এই মর্মে যে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে কমিশন এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবারই সংবিধানের অনুচ্ছেদ ২৪৩ (কে) টুইট করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তার একটি অংশে বলা রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের যদি লোকলস্করের অভাব হয় তাহলে তারা রাজ্যপালকে জানাতে পারেন, রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। দ্য ওয়াল-এ গতকালই লেখা হয়েছিল, রাজ্যপাল হয়তো সৌরভ দাসকে কেন্দ্রীয় বাহিনীর কথা বলতে পারেন। কারণ ইতিমধ্যেই একসঙ্গে সমস্ত পুরসভার ভোট নিয়ে নির্বাচন কমিশন বলেছে, এত নিরাপত্তা ব্যবস্থা নেই যে একসঙ্গে ১১৪টিতে ভোট করানো যাবে। তাই প্রথমে কলকাতা ও হাওড়ার ভোট ঘোষণা করেছিল কমিশন। কিন্তু রাজ্যপাল যেহেতু এখনও হাওড়া থেকে বালিকে আলাদা করার বিলে সই করেননি তাই হাওড়ার ভোট কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এসবের মধ্যেই শুধু কলকাতার নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে কমিশন। এদিন হলও তাই। কলকাতায় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বললেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও রাজ্যপালের পরামর্শ কমিশন গ্রহণ করবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, কমিশন চলছে নবান্নের নির্দেশে। যা হওয়ার কথা নয়। এখন দেখার শনিবারের মধ্যে কী রিপোর্ট দেয় রাজ্য নির্বাচন কমিশন।

```