Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাজভবনে যৌন বিনোদনের অভিযোগে পদত্যাগ করতে হয়েছিল রাজ্যপাল এনডি তিওয়ারিকে

ঘটনাটি ২০০৯-এর। কেন্দ্রে ক্ষমতায় তখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। রাজ্যেও ক্ষমতায় কংগ্রেস।

রাজভবনে যৌন বিনোদনের অভিযোগে পদত্যাগ করতে হয়েছিল রাজ্যপাল এনডি তিওয়ারিকে

শেষ আপডেট: 2 May 2024 21:56

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ার, এনডি তিওয়ারি নামেই যিনি বেশি পরিচিত ছিলেন, তখন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। স্থানীয় একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশন চালিয়ে দাবি করে রাজভবনে নিজের বিছানায় তিনজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে ছিলেন রাজ্যপাল তিওয়ারি। ঘটনাটি ২০০৯-এর। কেন্দ্রে ক্ষমতায় তখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। রাজ্যেও ক্ষমতায় কংগ্রেস।

অভিযোগের প্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাজ্যপালের পদত্যাগের দাবিতে বিরোধী দল তেলুগু দেশম পার্টি এবং সিপিএম ও সিপিআই ছাড়াও একাধিক মহিলা সংগঠন রাজ্যপালের পদত্যাগের দাবিতে মাঠে নামে। তিওয়ারির পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে চিঠি লেখেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।

বৃহস্পতিবার বাংলার রাজ্যপালের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পর এনডি তিওয়ারির ঘটনাটি আলোচনায় এসেছে। 

তিওয়ারির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে রাজভবন থেকে দাবি করা হয়, গোটা বিষয়টিই একটি চক্রান্ত। ছবি বিকৃত করে প্রচার করেছে ওই চ্যানেল। পাল্টা চ্যানেল কর্তৃপক্ষ চালেঞ্জ জানিয়ে বলে রাজভবনই প্রমাণ করুক ফেক ছবি দেখানো হয়েছে। তবে একটি জনস্বার্থ মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চ্যালেনকে রাজভবনের ওই ছবি আর সম্প্রচার না করার নির্দেশ দেয়। 

তাতে অবশ্য রাজ্যপাল রেহাই পাননি। রাজ্যের কংগ্রেস সরকার গোটা ঘটনায় নীরব থাকলেও তাদের পাঠনো রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক তিওয়ারিকে পদত্যাগ করতে বলে। তিনি রাজভবন ছেড়ে যান। 

পরবর্তীকালে আরও একবার বিতর্কে জড়ান ওই কংগ্রেস নেতা, যখন দিল্লির এক যুবক দাবি করেন তিনি এনডি তিওয়ারির সন্তান। তাঁর মায়ের সঙ্গে তিওয়ারির ঘনিষ্ঠতা ছিল। তিওয়ারি সেই দাবি নসাৎ করলে আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করা হয়। তাতে দু’জনের ডিএনএ মিলে যায়। ফলে সেই যুবককে আইনত সম্তান হিসাবে মেনে নিয়ে সম্পত্তির ভাগ লিখে দিতে বাধ্য হন তিওয়ারি।


```