Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

যাদবপুর কাণ্ডে স্থায়ী উপাচার্য না থাকাকেই দায়ী করছেন রাজ্যপাল, বুধবার ডাকলেন জরুরি বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, স্বাধীনতা দিবসের সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। উদ্বেগ প্রকাশ করে তিনি জানালেন, স্থায়ী উপাচার্য না থাকার কারণেই যাদবপুরের এ

যাদবপুর কাণ্ডে স্থায়ী উপাচার্য না থাকাকেই দায়ী করছেন রাজ্যপাল, বুধবার ডাকলেন জরুরি বৈঠক

শেষ আপডেট: 15 August 2023 16:59

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, স্বাধীনতা দিবসের সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। উদ্বেগ প্রকাশ করে তিনি জানালেন, স্থায়ী উপাচার্য না থাকার কারণেই যাদবপুরের এমন অবস্থা (Jadavpur University)। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

এরপর মঙ্গলবার রাতেই জরুরি বৈঠক ডাকার কথা ঘোষণা করলেন রাজ্যপাল। বুধবার রাজভবনে এই বিষয়ে ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। (Governor CV Ananda Bose)

গত বৃহস্পতিবার থেকে যাদবপুরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রথম বর্ষের এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। ঘটনার দিনই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। তারপর পুলিশ তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন অভিযুক্ত ইতিমধ্যে পাস আউট। বাকি দু'জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

আর এতকিছুর মধ্যেই বারবার সিনিয়র পড়ুয়াদের দাদাগিরির অভিযোগ উঠছে একাধিক মহল থেকে। সঙ্গে রেজিস্ট্রার, হোস্টেল সুপার-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই স্বাধীনতা দিবসের সন্ধেয় এমন জটিলতার জন্য স্থায়ী উপাচার্য না থাকাকেই দায়ী করলেন সিভি আনন্দ বোস। তিনি বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। এই কারণেই পরিস্থিতি এত জটিল। আমি দ্রুত উপাচার্য সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করব। আশা করছি, খুব শীঘ্রই ভাল খবর দিতে পারব।"

আর তারপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিকেল ৫টায় রাজভবনে এই বৈঠক ডেকেছেন তিনি। ওই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিনিধিদেরও আসতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, বুধবারের বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়ে কোনও আলোচনা হতে পারে।

যাদবপুরে পাঁচিল টপকে ‘বহিরাগত’, নিরাপত্তার কড়াকড়ি নিয়ে উঠছে প্রশ্ন


```