Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাজ্যপালের অডিও বার্তা, 'এ লড়াই আমি লড়ব', রাজভবনের কর্মীদের উদ্দেশে আর কী বললেন বোস

তাঁর বিরুদ্ধে আরও বড় রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অডিও বার্তায় রাজভবনের কর্মীদের সর্তক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

রাজ্যপালের অডিও বার্তা,  'এ লড়াই আমি লড়ব', রাজভবনের কর্মীদের উদ্দেশে আর কী বললেন বোস

রাজ্য়পাল সিভি আনন্দ বোস{

শেষ আপডেট: 3 May 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে আরও বড় রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অডিও বার্তায় রাজভবনের কর্মীদের সর্তক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

রাজভবনের কর্মীদের উদ্দেশে অর্ডিও বার্তায় রাজ্যপাল বোস দাবি করেছেন, এটা স্রেফ নির্বাচনী কৌশল। ভোটের মুখে তাঁকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে।

শুধু এখানেই না থেমে রাজ্যপালের আরও অভিযোগ, "গোপন সূত্রে জানতে পেরেছি, আমাকে অপদস্থ করতে রাজনৈতিক কারণে রাজভবনে আরও একজনকে ঢোকানো হয়েছে!"

এরপরই কলকাতা বিমানবন্দর থেকে কোচির উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল। তবে এ ব্যাপারে বিমান বন্দরে সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি।

নজিরবিহীনভাবে বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। হেয়ারস্ট্রিট থানায় বোসের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা কর্মী। যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। পাল্টা বিবৃতিতে বুধবার রাতেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল বোস।

এবার রাজভবনের কর্মীদের উদ্দেশে অর্ডিও বার্তা দিলেন রাজ্যপাল। বার্তার শেষে কর্মীদের উদ্দেশে ভাঙা বাংলায় রাজ্যপালকে এও বলতে শোনা যায়, "এ লড়াই, আমি লড়ব"।

অডিও বার্তায় বোসের আরও দাবি, "এটা প্রত্যাশিতই ছিল। তবে এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না।" 

রাজভবনের দাবি, রাজ্যপাল যেহেতু রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


```