Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

নকল পাসপোর্ট বরদাস্ত নয়, জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য, দায়িত্ব বাড়বে পুলিশের

অ্যাপের মাধ্যমে যাবতীয় নথি অনলাইনে ভেরিফিকেশন করা হবে।

নকল পাসপোর্ট বরদাস্ত নয়, জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য, দায়িত্ব বাড়বে পুলিশের

ফাইল ছবি

শেষ আপডেট: 29 December 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে অশান্ত পরিবেশের মধ্যে এপার বাংলায় দাপাদাপি বাড়ছে জঙ্গিদের। নকল পাসপোর্ট বানিয়ে ওপার বাংলা থেকে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। অভিযোগ, ভুয়ো আধার বানিয়ে তা দেখিয়েই তৈরি হচ্ছে জাল পাসপোর্ট। সম্প্রতি বাংলায় জালিয়াতি সামনে আসতেই নড়চড়ে বসল রাজ্য।

জানা যাচ্ছে, পাসপোর্ট যাতে সঠিক ভাবে যাতে ভেরিফিকেশন হয় সে জন্য চালু করা হচ্ছে একটি অ্যাপ। অ্যাপের মাধ্যমে যাবতীয় নথি অনলাইনে ভেরিফিকেশন করা হবে। তারপর পুলিশ আবেদনকারীর বাড়িতে যাবেন এবং সেখানে ভেরিফিকেশনের পর পুলিশ আবেদনকারীর পাশাপাশি নিজের ছবি তুলবেন। যাতে বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদীনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত রয়েছেন। এতে সহজেই এড়ানো যাবে সমস্যা।

এদিকে জাল পাসপোর্টের রমরমা কারবার রুখতে এবং সন্ত্রাস দমনে সর্বদা সজাগ ও তৎপর কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। রবিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, ‘বাংলাদেশে যাই ঘটুক না কেন, সেই সুযোগে এপারে কোনও অপরাধ ঘটতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কলকাতা তথা রাজ্য়ের পুলিশ সক্রিয় ও সচেতন রয়েছে বলেই ভিনরাজ্য থেকে আসা সন্ত্রাসবাদীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমও।

রাজীব কুমার মনে করিয়ে দেন, ‘পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করার ক্ষেত্রে কোনও ভূমিকা নেই পুলিশের। পাসপোর্ট অথরিটি সেই নির্দেশ দিয়ে রেখেছে। আমরা বলেছি, এটা পরিবর্তন করতে হবে।' 

পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ‘বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের যে গাইড লাইন দেওয়া রয়েছে, তা বিভ্রান্তিকর বলেই এত সমস্যা হচ্ছে। যেমন বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারও বাড়িতে যেতে পারে না, কাউকে থানায় ডাকতেও পারে না। আর সেই সুযোগেই জালিয়াতির ঘটনা ঘটছে।’

 জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড স্ক্যান করা হবে। তাতে সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার আসল নাকি জাল। প্রসঙ্গত, তথ্য ভেরিফিকেশন নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন আলিপুর আদালতের বিচারক। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যারা ভেরিফিকেশন করেছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন তানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরই এমন সিদ্ধান্ত নিল রাজ্য।


```