Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হোস্টেলে ছাত্রীদের যৌন হেনস্থা প্রধান শিক্ষকের, ঘরে ঢুকে বেদম লাঠিপেটা করল মেয়েরা! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: হোস্টেলে (Government hostel) ঢুকে মেয়েদের শ্লীলতাহানি করার অভিযোগে প্রধান শিক্ষককে (headmaster) ধরে বেধড়ক পেটালো পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) পাণ্ডবপুরার একটি সরকারি হোস্টেলে। পরে সবার অভিযোগের ভিত্তিতে ওই প

হোস্টেলে ছাত্রীদের যৌন হেনস্থা প্রধান শিক্ষকের, ঘরে ঢুকে বেদম লাঠিপেটা করল মেয়েরা! দেখুন ভিডিও

শেষ আপডেট: 16 December 2022 06:27

দ্য ওয়াল ব্যুরো: হোস্টেলে (Government hostel) ঢুকে মেয়েদের শ্লীলতাহানি করার অভিযোগে প্রধান শিক্ষককে (headmaster) ধরে বেধড়ক পেটালো পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) পাণ্ডবপুরার একটি সরকারি হোস্টেলে। পরে সবার অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম চিন্ময় মূর্তি (৪৭)। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের আওতায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিভাগীয় তদন্তের জন্য তাঁকে স্কুলের সেই পদ থেকে বরখাস্তও করা হয়েছে।

গার্লস হোস্টেলের সেই আবাসিকদের অভিযোগ, ওই প্রধান শিক্ষক মাঝেমধ্যেই হোস্টেলে এসে ছাত্রীদের যৌন হেনস্থা করতেন। এমনকী অনেককে ডেকে অশ্লীল ভিডিও-ও দেখিয়ে গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টাও করতেন। সঙ্গে হুমকি দিতেন, এই বিষয়টি কাউকে জানালে ভয়ানক পরিণতি হবে।

গত ১৪ ডিসেম্বর অভিযুক্ত প্রধান শিক্ষক আবারও একটি মেয়েকে নিজের ঘরে ডেকে যৌন হেনস্থা করেন। ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। এরপরই হোস্টেলের একদল মেয়ে দল বেঁধে অভিযুক্ত প্রধান শিক্ষককে একটি ঘরে বন্ধ করে করে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

https://twitter.com/HateDetectors/status/1603290295654678528?s=20&t=93m5_3adq2VDgibG128DxQ

পরে হোস্টেলের ওয়ার্ডেন থানায় অভিযোগ দায়ের করার পরে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবপুরা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ অভিযুক্ত চিন্ময় মূর্তির নামে এফআইআর করেছে এবং পকসো ধারায় মামলা দায়ের করেছে। স্থানীয় বিধায়ক সিএস পুত্তারাজু সবাইকে আশ্বস্ত করেছেন যে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিয়েবাড়িতে নাচতে গিয়ে হার্ট অ্যাটাক! মাথা ঘুরে স্টেজেই পড়ে গেলেন প্রৌঢ়া, আর উঠলেন না


```