Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'বেঙ্গল ফাইলস’ নিয়ে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ! কী বলল হাইকোর্ট?

মামলাকারীর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে, তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে।

'বেঙ্গল ফাইলস’ নিয়ে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ! কী বলল হাইকোর্ট?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 September 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: ‘বেঙ্গল ফাইলস’ (Bengal Files) সিনেমা ঘিরে উঠেছিল বিতর্ক। সেই বিতর্কের জেরে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতি (Gopal Patha's Grandson's case)। কিন্তু সোমবার বিচারপতি অমৃতা সিনহা তাঁর করা মামলা খারিজ করে দেন।

মামলাকারীর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে, তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁদের দাবি, তথ্যের অধিকার আইন (RTI)-এর আওতায় জানতে চাওয়া হয়েছিল— ছবির নির্মাতারা কোথা থেকে এই তথ্য পেয়েছেন। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এমনকি তাঁদের আরও অভিযোগ, ছবির দু’টি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন। সেই দাবিতেই তাঁরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন।

আদালতে এ দিন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। এরপরই তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন।

‘বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ছবির বিষয়বস্তু ঘিরে শাসক-বিরোধী তরজা চলেছে জোরকদমে। সেই আবহেই আদালতের শরণাপন্ন হন গোপাল পাঁঠার নাতি। কিন্তু সোমবার আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে।


```