Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

৫০ বগির মালগাড়ি ছুটবে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে! ইঞ্জিন তৈরি হল চিত্তরঞ্জনে

এক সঙ্গে ৫০টি বগি নিয়ে ছুটতে পারে এমন এক অত্যাধুনিক ইঞ্জিন তৈরি হল চিত্তরঞ্জন রেল কারখানায়। বিহারের মাধেপুরার কারখানায় এই প্রথম ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন তৈরি হল। ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং সংস্থা ''এলস্টর্ম''-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও এই ইঞ্জিন তৈরি করতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৫০ বগির মালগাড়ি ছুটবে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে! ইঞ্জিন তৈরি হল চিত্তরঞ্জনে

শেষ আপডেট: 7 November 2023 19:28

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এক সঙ্গে ৫০টি বগি নিয়ে ছুটতে পারে এমন এক অত্যাধুনিক ইঞ্জিন তৈরি হল চিত্তরঞ্জন রেল কারখানায়। বিহারের মাধেপুরার কারখানায় এই প্রথম ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন তৈরি হল। ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং সংস্থা ''এলস্টর্ম''-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও এই ইঞ্জিন তৈরি করতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে অন্তত ৫০ টি ভর্তি ওয়াগান নিয়ে ছুটতে পারে এই ইঞ্জিন। মালগাড়ি টানার জন্যই এই ইঞ্জিনকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক অমিত আগরওয়াল । 

তিনি বলেন, এই ইঞ্জিন তৈরি করার কৃতিত্ব অবশ্যই এখানকার কর্মী ও আধিকারিকদের। দেশে এটাই প্রথম ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন। পরবর্তীতে এই ধরনের আরও ন’টি ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের। আপাতত তাঁরা একটি ইঞ্জিন ভারতীয় রেলের হাতে তুলে দিয়েছেন। রেল সূত্রে জানা গিয়েছে, নতুন ফ্রেট করিডরে এই ধরনের মালবাহী ইঞ্জিনের চাহিদা বাড়বে।

স্বাধীনতার পর দেশে প্রথম চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা তৈরি হয় ১৯৫০ সালে। প্রথম বাষ্প চালিত ইঞ্জিন তৈরি হয়েছিল এখানেই। এবার দ্রুতগতির মালগাড়ির ইঞ্জিন তৈরি করে নতুন রেকর্ড গড়ল এই কারখানা। এর আগে ৬ হাজার ও ৯ হাজার হর্সপাওয়ারের রেল ইঞ্জিন তৈরি হয়েছিল এখানেই। 

আইএনটিইউসির সাধারণ সম্পাদক নেতা ইন্দ্রজিৎ সিং বলেন,  ''১২ হাজার হর্সপাওয়ারের রেল ইঞ্জিন তৈরি করার জন্য আমরা গর্বিত। গত বছর এপ্রিল মাসে আমি নিজে এক প্রতিনিধি দলকে নিয়ে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম। তাঁদের বলেছিলাম অর্ডার পেলে এই কারখানাতে ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন আমরা তৈরি করতে পারব। বর্তমানে ফ্রান্সের কোম্পানি 'এলস্টর্ম'-এর সঙ্গে মিলে বিহারের মাধেপুরায় সেই ইঞ্জিনই তৈরি হল।'' 

চিত্তরঞ্জনের সিটুর সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন, ''আমরা বহুদিন  ধরেই আমাদের অর্ডার দেওয়ার কথা বলে আসছিলাম। মাত্র এক মাসের মধ্যে এখানকার কর্মী ও আধিকারিকরা তা তৈরি করে তাঁদের দক্ষতা প্রমাণ করলেন। আরও ন’টি ইঞ্জিনও আমরা দ্রুত তৈরি করতে পারব।''


```