Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাখির দিনে নয়া রেকর্ড সোনার, অতীতের সব নজির ভাঙল দর

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম যেন করোনা সংক্রমণের মতো। প্রতিদিন রেকর্ড ভেঙে চলেছে। রাখির দিনে আরও এক প্রস্থ বাড়ল দাম। এদিন গোটা দেশেই ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গেল ৫৪ হাজার টাকার উপরে। কলকাতায় এদিন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয় ৫৪ হা

রাখির দিনে নয়া রেকর্ড সোনার, অতীতের সব নজির ভাঙল দর

শেষ আপডেট: 2 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম যেন করোনা সংক্রমণের মতো। প্রতিদিন রেকর্ড ভেঙে চলেছে। রাখির দিনে আরও এক প্রস্থ বাড়ল দাম। এদিন গোটা দেশেই ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গেল ৫৪ হাজার টাকার উপরে। কলকাতায় এদিন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয় ৫৪ হাজার ২০ টাকা। একই পরিমাণ ২২ ক্যারাট সোনার দাম ৫২ হাজার ৬২০ টাকা। শুধু কলকাতাতেই নয়, গোটা দেশেই সোনার দাম অতীতে কখনও এত বেশি হয়নি। করোনা পরিস্থিতিতে প্রতিদিনই সোনার দাম বেড়ে চলেছে। জুলাই মাসেই ৫০ হাজারের গণ্ডি টপকায় সোনা। এবার অগস্টের প্রথম তিন দিনেই কলকাতায় সোনার দাম বেড়েছে ১০ গ্রাম প্রতি ২২০ টাকা।

আরও পড়ুন

দিল্লির নামকরা রেস্তোরাঁয় খাবারে মিলল মরা টিকটিকি, অভিযোগ দায়ের থানায়

ভারতে সোনার দাম বাড়ে মূলত আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। গোটা বিশ্বেই এখন সোনার দাম উর্ধমূখী। বিশেষজ্ঞরা বলছেন, সব দেশেই বিনিয়োগকারীরা এখন সোনাকেই নির্ভরযোগ্য মনে করছেন। শেয়ার বাজার স্থিতিশীল না হওয়ার কারণে সকলেই চাইছেন সোনায় নিরাপদ বিনিয়োগ। এর ফলেই সোনার দাম বাড়ছে। অন্য দিকে, ভারতে ডলারের তুলনায় টাকার দামের পতনের জন্যও সোনার দাম দেশে টানা বেড়ে চলেছে। তবে সোনায় বিনিয়োগ বাড়লেও বেশি দামের জন্য সোনা কেনা কমেছে ব্যাপক হারে। সোনার গয়না বিক্রিও কমে যাওয়ায় রীতিমতো সংকটে এই শিল্প। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লুজিসি) জানিয়েছে, ভারতীয় বাজারে ২০২০ সালে যেমনটা হতে চলেছে তেমনটা গত ২৬ বছরে হয়নি। ১৯৯৪ সালের পরে ভারতে সোনালি ধাতুর এত কম ব্যবহার আর দেখা যায়নি। একে করোনার ধাক্কা, অন্য দিকে, অস্বাভাবিক দাম। দুয়ের ঠেলায় রীতিমতো বিপর্যয়ের মুখে গয়নার ব্যবসা। শুধু সোনা নয়, বেড়ে চলেছে রুপোর দামও। এদিন কলকাতায় এক কেজি রুপোর দাম হয় ৬৫ হাজার ৪০০ টাকা।

```