Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নদিয়া সীমান্তে উদ্ধার ৮২ লক্ষ টাকার সোনার বিস্কুট, খবর পেয়ে ফাঁদ পেতেছিল বিএসএফ

বাংলাদেশ সীমান্ত থেকে  সাড়ে ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ।

নদিয়া সীমান্তে উদ্ধার ৮২ লক্ষ টাকার সোনার বিস্কুট, খবর পেয়ে  ফাঁদ পেতেছিল বিএসএফ

শেষ আপডেট: 11 April 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাংলাদেশ সীমান্ত থেকে  সাড়ে ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। সূত্রের খবর সীমান্তের ওপার থেকে বেআইনি পথে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল চোরাচালানকারীরা। আগের থেকে খবর পেয়ে  ফাঁদ পেতেছিল বিএসএফ। 

নদিয়ার কাদিপুরে বিএসএফ জওয়ানরা ১০টি সোনার বিস্কুট আটক করে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য ৮২,৪৫,৯৫২/- টাকা। বিএসএফের কাছে সুর্নির্দিষ্ট খবর ছিল কাদিপুর সীমান্তে ওপার থেকে সোনা ফেলা হবে। সেই তথ্জযের ভিত্তিতেই সতর্ক করা হয় বাহিনীর জওয়ানদের। আচমকাই সীমান্তের ওপারে ঝোপের মধ্যে দুজনকে  লুকিয়ে থাকতে দেখেন তাঁরা। চোরাকারবারিরা ব্যারিকেডের কাছাকাছি এসে প্যাকেট ছুড়ে মারে। এপারে যারা সেই প্যাকেট নেওয়ার অপেক্ষায় ছিল তাদের ঘিরে ফেলে বিএসএফ।  

বিষয়টি আঁচ করে প্যাকেট ফেলে রেখেই পালিয়ে যায় ওই দলটি। এরপর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যকে সাক্ষী রেখে প্যাকেট খোলা হয়। মেলে দশটি সোনার বিস্কুট। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, এ কে আর্য বলেন, চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প টাকার প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। তাঁরা সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়। ফাঁদে পড়েই তারা জড়িয়ে পড়ে অপরাধে।" সীমান্তে বসবাসকারী লোকদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানান তিনি।


```