Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

 অধীর গড়ে ৫০ হাজার মানুষের গীতাপাঠের আসর!

দোলের আগের দিন রবিবার বহরমপুরের ফরাসডাঙায় ওয়াই এম এ ময়দানে বসল গীতাপাঠের আসর।

 অধীর গড়ে ৫০ হাজার মানুষের গীতাপাঠের আসর!

শেষ আপডেট: 24 March 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: দোলের আগের দিন রবিবার বহরমপুরের ফরাসডাঙায় ওয়াই এম এ ময়দানে বসল গীতাপাঠের আসর।

চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষ্যে সনাতন মহা সম্মেলন ও ৫০ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। গীতাপাঠের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ বলেন, সকাল থেকেই উৎসবের মেজাজে মানুষ জড়ো হচ্ছেন গীতাপাঠের আসরে।

লোকসভা ভোটের আগে এই কর্মসূচি ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে মনে করছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, "প্রত্যেক হিন্দু পরিবারের ঘরে ঘরে গীতা আছে। উৎসবের আকারে সেই গীতাপাঠের আসর বসিয়ে বাজার গরম করার চেষ্টা চলছে। এটা সমাজের পক্ষে হিতকর নয়।"

উদ্যোক্তাদের তরফে অবশ্য জানানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। গীতাপাঠের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ বলেন, "এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। গীতা শাশ্বত, সনাতন। হাজার হাজার বছর ধরে গীতা সভ্যতাকে পথ দেখাচ্ছে। সমাজকে এক সুতোয় বাঁধে গীতা।"

 উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি নিয়ে সাড়া পড়েছিল। আয়োজকের ভূমিকায় দেখা গিয়েছিল বিজেপির একাধিক নেতাকে। ওই অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তবে শেষ মুহূূর্তে মোদীর কর্মসূচি বাতিল হলেও রাজ্য বিজেপির ছোট থেকে বড় অনেক নেতা সেই অনুষ্ঠানে ছিলেন। 


```