Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রেশনে ভূতুড়ে স্টক! গ্রাহকদের গালিগালাজ সহ্য করতে না পেরে আত্মঘাতী ডিলার, দাবি পরিবারের

রেশন দোকানের মধ্যে থেকে উদ্ধার হল এক ডিলারের ঝুলন্ত দেহ।

রেশনে ভূতুড়ে স্টক! গ্রাহকদের গালিগালাজ সহ্য করতে না পেরে আত্মঘাতী ডিলার, দাবি পরিবারের

শেষ আপডেট: 13 February 2024 21:28

দ্য ওয়াল ব্যুরো: রেশন দোকানের মধ্যে থেকে উদ্ধার হল এক ডিলারের ঝুলন্ত দেহ। পূর্ব মেদিনীপুরের কাঁথির টগরিয়া গ্রামের ঘটনা। মৃত রেশন ডিলারের নাম সুকুমার দাস।

পরিবারের অভিযোগ, খাদ্য দফতরের গাফিলতিতে রেশনে ভূতুড়ে স্টক তৈরি হয়েছিল! আর সেই বাড়তি স্টকের দায় চেপেছিল ডিলারের ওপর। তারই জেরে গ্রাহকদের গালিগালাজ সহ্য করতে না পেরে রেশন দোকানের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সুকুমারবাবু।

ঘটনার জন্য খাদ্য দফতরের একাংশ আধিকারিককে দায়ী করে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন কাঁথি মহকুমা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে ওই ভূতুড়ে স্টক বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের কাঁথি মহকুমার সাধারণ সম্পাদক মদনমোহন দাস অধিকারী বলেন, “শুধু সুকুমার দাস নয়, এরকম ছ’জন ডিলারের উপর চাপানো হয়েছে ভূতুড়ে স্টক। অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি। ডিলাররা বাধ্য হয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে বাজার থেকে দ্রব্য কিনে গ্রাহকদের সামাল দিচ্ছেন। আর সুকুমার দাস সামাল দিতে না পেরে এভাবে নিজের জীবনকে শেষ করে দিতে বাধ্য হলেন।”

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতেও, এই ভূতুড়ে স্টকের প্রসঙ্গটির উল্লেখ রয়েছে বলে মৃত ডিলারের পরিবারের দাবি।

মৃত সুকুমার দাসের ছেলে সুশোভন বলেন, “খাদ্য দফতরের তরফে ডিলারদের যে ইপস মেশিন দেওয়া হয়েছিল, সেখানেই স্টকের গরমিল ছিল। সেখানে তিন বছর আগের পুরনো স্টক দেখাচ্ছে। ফলে এই নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের গালিগালাজের মুখে পড়তে হচ্ছিল বাবাকে। এদিন দুয়ারে রেশন পরিষেবা দিতে গিয়েও বাবা একই পরিস্থিতির মুখোমুখি হয়। ফিরে এসে দোকানে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।” 

ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খাদ্য দফতরের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```