Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাস্তার কুকুর কামড়েছিল, বাড়িতে জানায়নি ১৪ বছরের ছেলে, ১ মাস পর জলাতঙ্কে সব শেষ

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল (dog bite) এক মাস আগে। কিন্তু বাড়িতে সেকথা কিছুই জানায়নি ১৪ বছরের কিশোর। সেই ঘটনার এতদিন পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল নাবালকের (boy dies of rabies)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার

রাস্তার কুকুর কামড়েছিল, বাড়িতে জানায়নি ১৪ বছরের ছেলে, ১ মাস পর জলাতঙ্কে সব শেষ

শেষ আপডেট: 6 September 2023 09:16

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল (dog bite) এক মাস আগে। কিন্তু বাড়িতে সেকথা কিছুই জানায়নি ১৪ বছরের কিশোর। সেই ঘটনার এতদিন পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল নাবালকের (boy dies of rabies)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশে গাজিয়াবাদে (Ghaziabad)। মৃত কিশোরের নাম সাবেজ। সূত্রের খবর, ১৪ বছরের ওই কিশোরের বাড়ির সামনের রাস্তায় পাঁচ-ছ'টি কুকুর থাকে। প্রতিবেশী এক ভদ্রমহিলা কুকুরগুলিকে নিয়মিত খেতেও দেন। সেগুলির মধ্যেই একটি কুকুর মাসখানেক আগেই সাবেজকে কামড়ে দিয়েছিল। কিন্তু ভয়ে সেকথা বাড়ির কাউকে জানায়নি কিশোর।

তার দাদু জানিয়েছেন, ঘটনার চারদিন পর থেকেই সাবেজের শরীরে জলাতঙ্কের লক্ষণ প্রকট হতে শুরু করে। তার বাড়ির লোকজন জানিয়েছেন, হাওয়া গায়ে লাগলে এবং জল দেখলেই ভয় পেতে শুরু করেছিল সে। আতঙ্কে বাড়ির একেবারে অন্ধকার একটি জায়গায় নিজেকে লুকিয়ে ফেলেছিল কিশোর। সারাক্ষণ ত্রস্ত হয়ে থাকত সে, আতঙ্কে চিৎকার করতে প্রায়ই, জানিয়েছেন তাঁরা।

সেই উপসর্গ দেখতে পাওয়ার পর এই গাজিয়াবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এছাড়া মিরাটের একটি হাসপাতাল এবং দিল্লির এইমসেও দেখানো হয় তাকে। সোমবার ছেলেকে নিয়ে বুলন্দশহরের একটি হাসপাতালে গিয়েছিলেন সাবেজের বাবা ইয়াকুব। কিন্তু সেখান থেকে ফেরার পথেই মৃত্যু হয় কিশোরের। (boy dies of rabies)

https://twitter.com/Arv_Ind_Chauhan/status/1698986012209520817?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1698986012209520817%7Ctwgr%5E36449eafb82f0cfd9f1ab3e552c5f93b4cb0c941%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Findia%2Fnews%2Fboy-dies-of-rabies-in-uttar-pradesh-video-14-year-old-dies-in-fathers-arm-nearly-45-days-after-being-bitten-by-neighbours-dog-in-ghaziabad-heartbreaking-clip-surfaces-5390641.html

এই ঘটনার পরেই গাজিয়াবাদ পুরসভার তরফে ওই মহিলাকে একটি নোটিস পাঠানো হয়। বলা হয়, তিনি যেভাবে কুকুরগুলির দেখাশোনা করছেন, তা ঠিক নয়। এবং সেগুলির চিৎকারে আশেপাশের লোকজনের সমস্যা হচ্ছে বলেও জানানো হয়। নোটিসে আরও জানতে চাওয়া হয়, কুকুরগুলিকে কি আদৌ পুরসভায় নথিভুক্ত করা হয়েছে? তাদের টিকাকরণ হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়।

কুকুরগুলির নথিভুক্তিকরণের তথ্য সহ নোটিসের উত্তর দেওয়ার জন্য মহিলাকে তিন দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে গাজিয়াবাদ পুরসভা।

ধূম জ্বর, ডেঙ্গি ধরা পড়ার পরেই মৃত্যু চন্দননগরের যুবকের, সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে


```