Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

নিখোঁজ ছেলেকে খুঁজে দিয়েছিলেন বিধায়ক, কৃতজ্ঞতায় বিজেপিতে যোগ

এবারের পঞ্চায়েত ভোটে জিতে ছিলেন তৃণমূলের টিকিটে। কিন্তু শনিবার শিবির বদলে ফেললেন ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার নিখোঁজ ছেলেকে ফিরে পেতেই এই ভোলবদল। তাঁর দাবি, বিপদের দিনে দল তাঁর পাশে থাকেনি। সাহায্য চেয়েছিলেন। কিন্তু সহায়তা পাননি। ওই সময় বিজেপির কাছ থেকে সাহায্য পেয়েছেন। তাই এই সিদ্ধান্ত। 

নিখোঁজ ছেলেকে খুঁজে দিয়েছিলেন বিধায়ক, কৃতজ্ঞতায় বিজেপিতে যোগ

শেষ আপডেট: 29 October 2023 14:04

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এবারের পঞ্চায়েত ভোটে জিতে ছিলেন তৃণমূলের টিকিটে। কিন্তু শনিবার শিবির বদলে ফেললেন ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার নিখোঁজ ছেলেকে ফিরে পেতেই এই ভোলবদল। তাঁর দাবি, বিপদের দিনে দল তাঁর পাশে থাকেনি। সাহায্য চেয়েছিলেন। কিন্তু সহায়তা পাননি। ওই সময় বিজেপির কাছ থেকে সাহায্য পেয়েছেন। তাই এই সিদ্ধান্ত। 

ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫ আর তাতে বিজেপি জয় লাভ করে আটটি আসনে, তৃণমূল পায় সাতটি আসন। গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। তারপরেই বিজেপির এক পঞ্চায়েত সদস্য রমা মণ্ডল যোগদান করেন তৃণমূলে। পাল্টে যায়, রাজনৈতিক সমীকরণ। বোর্ড দখল করে তৃণমূল।  

তার একমাস পরেই আবার পাল্টে গেল চিত্র। তৃণমূলের টিকিটে জয়ী এক গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্য যোগদান করলেন বিজেপিতে। লক্ষ্মীপুজোর রাতে ঘাটালের তৃণমূল থেকে আসা জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য দীপকবাবুর হাতে বিজেপির পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

জানা গিয়েছে, দীপকবাবুর ছেলে তিন দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করতে দলের কাছে সাহায্য চেয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য। অভিযোগ, দলের তরফে তেমন কোনও সাহায্য পাননি তিনি। বরং সেই সময় তাঁর ছেলেকে খুঁজে দিতে সাহায্য করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। শনিবার পঞ্চায়েত সদস্যের ছেলেকে উদ্ধার করা হয়।


```