Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দাসপুরকে ডোবানোর চেষ্টা! নতুন তিনটি ব্লককে যুক্ত করেও আবার জটে ঘাটাল মাস্টার প্ল্যান

দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

 দাসপুরকে ডোবানোর চেষ্টা! নতুন তিনটি ব্লককে যুক্ত করেও আবার জটে ঘাটাল মাস্টার প্ল্যান

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 February 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ঘাটাল মাস্টারপ্ল্যানের মধ্যে নতুন করে তিনটি ব্লককে যুক্ত করার কথা বুধবার বিধানসভায় জানান সেচমন্ত্রী মানস ভুঁইয়াও। তবে এতসবের পরেও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে নতুন করে জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ, তাড়াহুড়ো করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গিয়ে দাসপুরকে ডোবানোর চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয়স্তরে চন্দ্রেশ্বর নদীখনন প্রতিবাদ কমিটিও গড়েছেন আন্দোলনকারীরা। ওই কমিটির তরফে আগামী ২৫ ফেব্রুয়ারি এলাকায় মহামিছিলের ডাকও দেওয়া হয়েছে। 

চন্দ্রেশ্বর নদীখনন প্রতিবাদ কমিটির সম্পাদক হরেকৃষ্ণ জানা বলেন, ‘‘ঘাটালকে রক্ষা করতে গিয়ে দাসপুর ১ ও ২ নম্বর ব্লককে ডোবানোর পরিকল্পনা চলছে। এটা আমরা বরদাস্ত করব না।"

প্রসঙ্গত, ঘাটাল শহরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে শিলাবতী নদী।  ভৌগলিক দিক থেকে ঘাটাল অনেকটা গামলার মতো। সব দিক থেকে জল ঢুকলেও বেরানোর কোনও জায়গা নেই। ফলে ফি বছর বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় ঘাটাল। দুঃখের শেষ থাকে না এলাকাবাসীর। এবারের লোকসভা ভোটেও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম প্রধান ইস্যু ছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান। 

অতীতে’ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক-১, পাঁশকুড়া পুরসভা নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের রুপরেখা তৈরি করা হয়েছিল। সম্প্রতি তার সঙ্গে কেশপুর এবং চন্দ্রকোনা ১ ও ২ ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এদিন বিধানসভায় জানান সেচমন্ত্রী মানস ভুঁইয়া। এজন্য বাজার দরের চেয়ে বেশি দামে জমি কেনা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তবে দাসপুর ঘিরে নতুন করে সংশয় তৈরি হওয়ায় ফের ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে জট তৈরি হল বলেই মনে করা হচ্ছে।


```