Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দেব-হিরণকে টেক্কা! ২৪ লাখ খরচ করে হুগলি সেতুর আদলে গ্রামবাসীকে ব্রিজ উপহার প্রৌঢ়ের

ভোটের বাজারে নিজের ২৪ লাখ টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মাঝে সেতু তৈরি করে তাক লাগিয়ে দিলেন ঘাটালের প্রৌঢ়।

দেব-হিরণকে টেক্কা! ২৪ লাখ খরচ করে হুগলি সেতুর আদলে গ্রামবাসীকে ব্রিজ উপহার প্রৌঢ়ের

দাসপুরে সেতু তৈরি করে তাক লাগিয়ে দিলেন ঘাটালের প্রৌঢ়।

শেষ আপডেট: 8 May 2024 18:32

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাজারে নিজের ২৪ লাখ টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মাঝে সেতু তৈরি করে তাক লাগিয়ে দিলেন ঘাটালের প্রৌঢ়।

নজিরবিহীন এই ঘটনার জেরে প্রশ্নের মুখে প্রশাসন। ভোটের আবহে এক গ্রামবাসীর এমন ব্যক্তিগত উদ্যোগ সামনে আসায় কিছুটা অস্বস্তিতে রাজনৈতিক দলগুলিও।

ঘটনাস্থল, ঘাটালের দাসপুর ১ নম্বর ব্লকের নিজামপুর গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী। ওপারে পার্বতীপুর। দুই গ্রামের যোগাযোগের জন্য কাঁসাই নদীর ওপর বাঁশের সাঁকো। ফি-বর্ষাতেই তা জলের তোড়ে ভেঙে যেত। ফলে সমস্যায় পড়তে হত বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। তখন ঘুরপথে ৫ থেকে ৬ কিমি অতিক্রম করে যাতায়াত করতে হত বাসিন্দাদের।

ভোট এলেই স্থায়ী সেতুর দাবি জানান গ্রামবাসীরাও। রাজনৈতিক দলগুলিও প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পূরণ হয় না। 

ঘাটাল লোকসভার তৃণমূল সাংসদ অভিনেতা দেব এবারেও এখানে প্রার্থী হয়েছেন। বিপরীতে লড়ছেন আর এক অভিনেতা, বিজেপির খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভোট প্রচারে বেরিয়ে প্রার্থীরা নিজেদের মতো প্রতিশ্রুতিও দিচ্ছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নিজামপুরের বাসিন্দা গোপাল মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগে ২৪ লাখ টাকা ব্যয়ে তৈরি হল স্থায়ী সেতু।

নদিতে ডিঙি পারাপার করানোর কাজ করতেন গোপাল। বলছিলেন, "যেটুকু জমি রয়েছে তাতে সংসার চলে যাবে। চোখের সামনে দিনের পর দিন দেখেছি, সাঁকো ভেঙে গেলে বর্ষাকালে কী সমস্যাতেই না পড়তে হয় গ্রামের মানুষকে। তাই নিজের উপার্জনের টাকা জমিয়ে সেতু গড়ার সিদ্ধান্ত নিই।"

প্রৌঢ়ের এমন উদ্যোগে ধন্য ধন্য করছেন গ্রামবাসীরা। তাঁদের কথায়, "যে কাজ করার কথা ছিল প্রশাসনের সেই কাজ করলেন গোপালবাবু।"

শুধু সেতু তৈরি নয়, দ্বিতীয় হুগলি সেতুর আদলে গ্রাম্য সেতুতে লোহার তারের টানও দেওয়া হয়েছে। যাতে বর্ষাকালে নদীর পানার চাপে সেতু ক্ষতিগ্রস্ত না হয়। 


```