Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেশের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ নারাভানে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে বর্তমান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়তের নাম গতকালই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার।  আজ ৩১ ডিসেম্বর চিফ অব আর্মি স্টাফ বা সেনাপ্রধানের পদ থেকে অবসর নিলেন তিনি। সেই

দেশের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ নারাভানে

শেষ আপডেট: 30 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে বর্তমান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়তের নাম গতকালই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার।  আজ ৩১ ডিসেম্বর চিফ অব আর্মি স্টাফ বা সেনাপ্রধানের পদ থেকে অবসর নিলেন তিনি। সেই জায়গায় দেশের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এতদিন তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার আগে ছিলেন ইন্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি (জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ)। এদিন বিদায় সম্বর্ধনার পরে প্রাক্তন সেনাপ্রধান ও বর্তমানে দেশের 'চিফ অব ডিফেন্স স্টাফ' বিপিন রাওয়াত বলেন, "সেনাপ্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আদর্শ। আমি জানি উনি দেশের প্রতিরক্ষাকে এক অন্যমাত্রায় নিয়ে যাবেন।" https://twitter.com/adgpi/status/1211907666420928512 চলতি বছর ১ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবুর অবসরের পর থেকে ভারতীয় বাহিনীর উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন নারাভানে। তার আগে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের প্রধান। ভারত-চিন সীমান্তের প্রায় চার হাজার কিলোমিটার নজরদারির দায়িত্ব থাকে ইস্টার্ন কম্যান্ডের উপর। ইস্টার্ন কম্যান্ডের জিএসি-ইন-সির আগে তিনি সেনা প্রশিক্ষণ কম্যান্ডের জিওসি-ইন-সির পদে ছিলেন।
পুণের বাসিন্দা মনোজ মুকুন্দ নারাভানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (পুণে) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির (দেহরাদূন) প্রাক্তনী। চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেন। পরবর্তীকালে ইনদওরের দেবী অহিল্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল করেন।

আরও পড়ুন: তিন ইয়ারি কথা! সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধু আজ দেশের তিন বাহিনীর প্রধান

১৯৮০ সালের জুন মাসে শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাত নম্বর ব্যাটেলিয়নে কর্মজীবন শুরু করেন। ৩৭ বছরের কর্মজীবনে একাধিক কম্যান্ডের শীর্ষ পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নারাভানে। কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কাশ্মীরে তিনি রাষ্ট্রীয় রাইফেলসের অধিনায়ক ছিলেন। তাছাড়া অসম রাইফেলসের ইনস্পেকটর জেনারেলের (নর্থ) দায়িত্বও সামলেছেন তিনি।

আরও পড়ুন: নতুন পদে যোগ দিয়ে ঠিক করব স্ট্র্যাটেজি, জানালেন রাওয়াত

কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের। কাশ্মীরে তিনি রাষ্ট্রীয় রাইফেলসের অধিনায়ক ছিলেন। তাছাড়া অসম রাইফেলসের ইনস্পেকটর জেনারেলের (নর্থ) দায়িত্বও সামলেছেন তিনি। শ্রীলঙ্কায় অপারেশন পবনের সময় তিনি ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মায়ানমারের ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা আধিকারিক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে দেশের সেবা ও কর্তব্যনিষ্ঠার জন্য লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সেনাপদক (২০১৫), বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক (২০১৭) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০১৯) সম্মানে ভূষিত করা হয়।

```