Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিশাখাপত্তনমের কাছে রাসায়নিক কোম্পানিতে গ্যাস দুর্ঘটনা! ফিরল দু'বছর আগের ভয়াবহ স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: ফের গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরল বিশাখাপত্তনমে (Visakhapatnam)। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের আনাকাপ্পালি জেলার অচ্যুতাপুরম এলাকায় একটি রাসায়নিক কোম্পানিতে গ্যাস দুর্ঘটনা ঘটেছে। জায়গাটি বিশাখাপত্তনম থেকে খুবই কাছে। সূত্রের খবর,

বিশাখাপত্তনমের কাছে রাসায়নিক কোম্পানিতে গ্যাস দুর্ঘটনা! ফিরল দু'বছর আগের ভয়াবহ স্মৃতি

শেষ আপডেট: 2 August 2022 17:19

দ্য ওয়াল ব্যুরো: ফের গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরল বিশাখাপত্তনমে (Visakhapatnam)। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের আনাকাপ্পালি জেলার অচ্যুতাপুরম এলাকায় একটি রাসায়নিক কোম্পানিতে গ্যাস দুর্ঘটনা ঘটেছে। জায়গাটি বিশাখাপত্তনম থেকে খুবই কাছে। সূত্রের খবর, গ্যাস লিক (gas leak) হওয়ার পরে ৫০ জনেরও বেশি মহিলা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সেই গ্যাসের বিষাক্ত গন্ধে বমি হতে থাকে তাঁদের। এরপর তাঁরা অজ্ঞান হয়ে যান।

https://twitter.com/DDNewsAndhra/status/1554489532757999616?s=20&t=UCnZzMtBYMHXsqtstyLawg

সূত্রের খবর, মাথা ঘোরা, বমি-সহ একাধিক শারীরিক সমস্যা হচ্ছিল তাঁদের। দ্রুত সবাইকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি কারখানায় কাজ করতে আসা শ্রমিকদের গাড়িতে করেই তাঁদের নিয়ে হাসপাতালে ছোটে বাকিরা।

আনাকাপ্পালি জেলা পুলিশের তরফে জানান হয়েছে, কারখানার ভিতরে গ্যাস লিকের কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৫০ জন অসুস্থকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বাইরের সবাইকে কারখানা থেকে নির্দিষ্ট দূরত্বে আটকে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ।

প্রসঙ্গত, দু'বছর আগে ২০২০ সালের ৮মে বিশাখাপত্তনমে এক বন্ধ কারখানা থেকে স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৮ জনের। অসুস্থ হয়েছিলেন হাজারেরও বেশি। স্থানীয়দের দাবি, আজ ফের সেই ঘটনারই স্মৃতি ফিরে এল। প্রসঙ্গত, গত মাসদুয়েকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এরকম গ্যাস লিকের দুর্ঘটনা ঘটল সেখানে। ফলে স্বভাবতই চিন্তায় সেই এলাকার বাসিন্দারা।

১০ টাকার লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ ছত্তীসগড়ে! অভিযুক্তদের বয়স ৭৬ ও ৪৭


```