
শেষ আপডেট: 1 April 2022 10:33
দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিকের ব্যবহার কমাতে (Ganga Pollution) ২৮ দিনের অতুল্য গঙ্গা সাইক্লোথন অনুষ্ঠিত হল গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত। গঙ্গোত্রী থেকে গত ১ মার্চ শুরু করে ১৪ জন সাইকেল আরোহী ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২৮ মার্চ গঙ্গাসাগরে এসে পৌঁছান। তার আগে কলকাতার এনসিসি ট্রেনিং ইনস্টিটিউটে সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয় এনসিসি-র পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের পক্ষ থেকে।

সাইক্লোথনে অংশ নেন প্রাক্তন আর্মি কর্নেল মাইক কেশর। তিনি বলেন, অতুল্য গঙ্গা মিশনের মাধ্যমে আমরা সারা বিশ্ব জুড়ে নদী বাঁচাতে নেতৃত্ব দিতে পারব। নদীকে বাঁচিয়ে পরবর্তী জেনারেশনকে সুরক্ষিত রাখাই আমাদের লক্ষ। তাই নদী দূষণ (Ganga Pollution) কমাতে সবাইকে উদ্যোগ নিতে হবে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অলোক ক্লেয়ার বলেন, গঙ্গাকে রক্ষা করতে হবে সকলে মিলে।
অতুল্য গঙ্গা মিশনের প্রতিষ্ঠাতা সদস্য গোপাল শর্মা বলেন, গঙ্গা নদী আমাদের সম্পদ। অথচ সেই নদী আজ ধীরে ধীরে মরতে বসেছে আমাদের দোষে৷ গঙ্গাকে রক্ষা করতে হবে (Ganga Pollution)। তবেই আমরা বাঁচতে পারব। সভ্যতাকে রক্ষা করতে পারব।

অতুল্য গঙ্গা প্রকল্পে গঙ্গা নদীর ২২৫টি জায়গায় গঙ্গা দূষণ (Ganga Pollution) ম্যাপিং করেছে। গঙ্গা দূষণ কমাতে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি গঙ্গার দু'পাশে গাছ লাগানোর উপর জোর দেন তিনি।



কলকাতার আকাশরেখায় নয়া 'মুকুট'! ইএম বাইপাসে তৈরি হচ্ছে স্কাইস্ক্র্যাপার