Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভোরের আলো ফোটার আগেই দুয়ারে গঙ্গা! নিশ্চিহ্ন হওয়ার পথে মুর্শিদাবাদের গ্রাম

তখনও ভোরের আলো ফোটেনি। বাইরে থেকে হইচইয়ের শব্দ ভেসে আসে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায় সামাউল শেখের। দরজা খুলে বাইরে বেরতেই দেখেন গঙ্গা একেবারে দুয়ারের সামনে চলে এসেছে। স্ত্রী সন্তান ও নিজের প্রাণ বাঁচাতে কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সামাউল। চোখের পলকে নদীতে তলিয়ে যায় সামাউলের গোটা বাড়ি। বৃহস্পতিবার ভোরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই ঘুম ভাঙল সামশেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামের বাসিন্দাদের। 

ভোরের আলো ফোটার আগেই দুয়ারে গঙ্গা! নিশ্চিহ্ন হওয়ার পথে মুর্শিদাবাদের গ্রাম

শেষ আপডেট: 26 October 2023 16:54

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তখনও ভোরের আলো ফোটেনি। বাইরে থেকে হইচইয়ের শব্দ ভেসে আসে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায় সামাউল শেখের। দরজা খুলে বাইরে বেরতেই দেখেন গঙ্গা একেবারে দুয়ারের সামনে চলে এসেছে। স্ত্রী সন্তান ও নিজের প্রাণ বাঁচাতে কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সামাউল। চোখের পলকে নদীতে তলিয়ে যায় সামাউলের গোটা বাড়ি। বৃহস্পতিবার ভোরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই ঘুম ভাঙল সামশেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামের বাসিন্দাদের। 

গঙ্গায় জলস্তর কমতে শুরু করেছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে চাঁচন্ড গ্রামে। ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪০টি পরিবার মাথার ছাদ খুইয়েছেন। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমিও। নিশ্চিহ্ন হওয়ার মুখে চাঁচন্ড গ্রাম। 

স্থানীয় সামাউল শেখ বলেন, 'গ্রামের বেশির ভাগ বাসিন্দা তাঁর মতোই পরিযায়ী শ্রমিক। কয়েকদিন আগে উপার্জনের টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাক্স সমেত সেই টাকাও গঙ্গায় তলিয়ে গিয়েছে। তাই নিঃস্ব হয়ে খোলা আকাশের তলায় পরিবার নিয়ে দাঁড়াতে হচ্ছে।'  

গ্রামের আর এক বাসিন্দা মহম্মদ হাসানের অভিযোগ, অনেক দিন ধরে চাঁচন্ড গ্রামে ভাঙন কবলিত এলাকা বলে পরিচিত। গ্রাম বাঁচাতে বহুবার প্রশাসনের কাছে পাথর দিয়ে নদীর পাড় বাঁধানোর দাবি জানিয়েছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে বালির বস্তা ফেলে কোনওমতে ভাঙন রোধ করার চেষ্টা করে প্রশাসন।  

হাসান আরও জানান, এই গ্রামের কয়েক কিলোমিটার দূরেই রয়েছে স্কুল, কলেজ। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে, গ্রামের সঙ্গে সেগুলিও নিশ্চিহ্ন হয়ে যাবে।


  
আপাতত সারাদিন ধরে গঙ্গায় পড়ে থাকা শেষ সম্বল কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। ভাঙ্গন আতঙ্কে নদীপাড়ের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কয়েকশ পরিবার। 

গঙ্গা ভাঙনের খবর পেয়ে সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ছুটে আসেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ভিত্তিতে খাবারের বন্দোবস্ত করেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর থাকার জন্য বাসুদেবপুর হাইস্কুলে ব্যবস্থা করেছেন।


```