Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দরজা বন্ধ কেবিনে কীসের টাকা বিধায়কের সামনে? গলসির ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি

গলসি পঞ্চায়েত সমিতিতে বিধায়ক ও সহকর্মীদের টাকার বণ্টন নিয়ে তোলপাড় রাজনীতি। ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষাধিক টাকা হিসাব করছেন একজন।

দরজা বন্ধ কেবিনে কীসের টাকা বিধায়কের সামনে? গলসির ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি

ভিডিও থেকে নেওয়া ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 October 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: দরজা বন্ধ কেবিনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের টাকা ভাগের ভিডিও প্রকাশ্যে। তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সহকারী-সভাপতি অনুপ চ্যাটার্জি ব্যাগে করে টাকার বাণ্ডিল নিয়ে আসছেন এবং টেবিলে নামাচ্ছেন। সেই টাকা পরে গুনে করে বিধায়ক নেপাল ঘোরুই ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ভাগ করছেন। ভিডিওতে দেখা যায়, উভয়ই নিজের নিজের পকেটে টাকাগুলি ঢোকাচ্ছেন.।

ভিডিওতে অনুপ চ্যাটার্জি সিগারেট খেতে খেতে টাকার হিসাব লিখছেন কি না- এটা স্পষ্ট নয়। সাতটি বাণ্ডিলে লক্ষাধিক টাকা থাকার কথাও জানা গেছে। এই ঘটনার সত্যতা এখনও যাচাই করা হয়নি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই টাকার উৎস কী, কেন গণনা করে ভাগ করা হচ্ছে, এবং এটি কি সমিতির প্রকল্পের অর্থ না অন্য কোনও উৎস থেকে এসেছে।

গলসি ১ পঞ্চায়েত সমিতির কার্যক্রম ও নিয়ন্ত্রণ বর্তমানে অনুপ চ্যাটার্জি ও পার্থ মণ্ডলের হাতে। জানা যায়, পার্থ বিধায়ক নেপাল ঘোরুইয়ের ছায়া সঙ্গী এবং রাজ্য সরকার তার নিরাপত্তা নিশ্চিত করেছে। এর ফলে কিছু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বড় অঙ্কের টাকা বহনের পেছনে কি সেই নিরাপত্তার প্রয়োজন ছিল।

উল্লেখযোগ্য, কয়েক বছর আগে বিনা টেন্ডারেই মিডডে মিলের রান্নাঘর সংস্কারের কাজের জন্য ১৩,৭১,৯০৫ টাকা অনুপ চ্যাটার্জির ঘনিষ্ঠ এক ঠিকাদার পেয়েছিলেন। পরে দুর্নীতির অভিযোগ আসার পর তৎকালীন বিডিও দেবলীনা দাস তড়িঘড়ি কাজ শুরু করেছিলেন।

রাজনৈতিক মহলে এই ভিডিও নিয়ে তীব্র সমালোচনা চলছে, আর বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলেছেন, এই টাকা সমিতির প্রকল্পের টাকা কি না।


```