Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুন্দরবনের বনফুল মধু , ওড়িশার ইক্কত, কাশ্মীরের কেশর, জি২০ নেতাদের উপহার নরেন্দ্র মোদীর

দ্য ওয়াল ব্যুরো: গত শনি ও রবিবার দিল্লির প্রগতি ময়দানে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলনের আসর। ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দশ থেকে তাবড় রাষ্ট্রনেতারা হাজির হয়েছিলেন ভারতে। সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ

সুন্দরবনের বনফুল মধু , ওড়িশার ইক্কত, কাশ্মীরের কেশর, জি২০ নেতাদের উপহার নরেন্দ্র মোদীর

শেষ আপডেট: 12 September 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: গত শনি ও রবিবার দিল্লির প্রগতি ময়দানে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলনের আসর। ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দশ থেকে তাবড় রাষ্ট্রনেতারা হাজির হয়েছিলেন ভারতে। সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে সমস্ত দেশের কূটনীতিবিদদের বিশেষ উপহার দেওয়া হয়েছে (G20 gifts from Narendra modi)। সেই তালিকায় যেমন রয়েছে কাশ্মীরের জাফরান , আরাকুর কফি, তেমনই রয়েছে বাংলার দার্জিলিং চা, সুন্দরবনের খাঁটি মধু।

চলুন দেখে নেওয়া যাক, জি২০ সম্মেলনে যোগ দিতে আসা নেতারা কে কী উপহার পেলেন (G20 gifts from Narendra modi)।

বেনারসী সিল্কের স্টোল: পুরোদস্তুর রেশম সুতো দিয়ে বোনা এই হালকা চাদর উপহার হিসেবে দেওয়া হয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী মারা বেগোনা গোমেজ ফার্নান্দেজকে। বারাণসীর সমৃদ্ধ সংকৃতি এবং এর ঐতিহ্যবাহী বয়নশিল্পের স্মারক এই চাদর। আবলুস কাঠের তৈরি একটি বাক্সে করে দেওয়া হয়েছে সেটি। কেরালার কারিগররা ভারতীয় আবলুস কাঠের উপর সূক্ষ্ম 'জালি' নকশা কেটে তৈরি করেছেন বাক্সটি।

সীসম কাঠের সিন্দুক: সীসমউড হল ভারতীয় রোজউড। এই কাঠ দিয়ে তৈরি সিন্দুকটির উপর পিতল দিয়ে সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে। সোনালিবাদামি রং এবং দুর্দান্ত টেকসই হওয়ার জন্য বিখ্যাত এই সিন্দুক।

কাশ্মীরি জাফরান: জাফরান বা কেশর হল বিশ্বের সবচেয়ে দামি মশলা। রান্নায় স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহার তো হয় বটেই, তার পাশাপাশি জাফরানের ওষধিগুণও রয়েছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে জাফরান ত্বক এবং স্বাস্থ্যের জন্যও খুবই উপকারি।

পশমিনা শাল: পশমিনা হল কাশ্মীরের একটি বিখ্যাত কাপড়। হিমালয়ের ছাগলের লোমে চিরুনি চালিয়ে যে পশম পাওয়া যায়, তা দিয়েই বোনা হয় সম্পূর্ণ শাল। দেখতে অত্যন্ত সুন্দর হওয়ার পাশাপাশি শরীর গরম রাখতেও দারুণ কার্যকরী এই শাল।

সুন্দরবনের বনফুল মধু: সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এই জঙ্গলই অজস্র মৌমাছির বাস। মৌচাক ভেঙে বাংলার এই উপকূল এলাকার মানুষ খাঁটি মধু সংগ্রহ করে তা বাজারজাত করেন। বাংলার সেই মধুই উপহার হিসাবে দেওয়া হয়েছে জি২০-র অতিথিদের।

আরাকুর কফি: আরাকু ভ্যালির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কফির চাষ হয়, যা টেক্সচার এবং অনন্য গন্ধের জন্য বিখ্যাত। উপত্যকার সমৃদ্ধ মাটি এবং নাতিশীতোষ্ণ জলবায়ুতে সম্পূর্ণ অরগ্যানিক পদ্ধতিতে চাষ করা হয় এই কফি বিন।

ইক্কত স্টোল: মালবেরি সিল্ক দিয়ে 'ইক্কত' পদ্ধতিতে তৈরি এই স্টোল হল ওড়িশার ঐতিহ্য। টাই-অ্যান্ড-ডাই পদ্ধতিতে রাঙিয়ে তোলা হয় এই কাপড়। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথের স্ত্রী কবিতা রামদানিকে উপহার হিসাবে পাঠানো হয়েছে এই চাদর। গুজরাতের কারিগরদের তৈরি সেগুন কাঠের নকশা আঁকা বাক্সে করে দেওয়া হয়েছে এটি।

খাদি স্টোল: খাদি একটি পরিবেশ বান্ধব কাপড় যা এর টেক্সচার এবং বহুমুখী ব্যবহারের জন্য পরিচিত। এটি তুলা, সিল্ক, পাট বা উলের তন্তু ব্যবহার করে বোনা হয়। ভারতের গ্রামীণ কারিগররা, যার মধ্যে ৭০ শতাংশই মহিলা, তাঁরা হাতে বুনে তৈরি করেন এই কাপড়। বর্তমান ফ্যাশনে বড় জায়গা করে নিয়েছে খাদির তৈরি পোশাক।

পেকো দার্জিলিং এবং নীলগিরি চা: দার্জিলিং চায়ের সুখ্যাতি এমনিতেই বিশ্বজোড়া। তার মধ্যে পেকো দার্জিলিং এবং নীলগিরি চা চায়ের জগতের 'শ্যাম্পেন' হিসাবে খ্যাত। পশ্চিমবঙ্গের পাহাড়ে ধাপে ৩০০০ থেকে ৫০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চা-বাগান থেকে বেছে বেছে শুধুমাত্র উপরের দিকের কোমল পাতাগুলি তুলে নেওয়া হয়। তারপর বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে তা পানীয়-যোগ্য হয়ে ওঠে। এই বৈশিষ্ট্যগুলিই চায়ের কাপে প্রতিফলিত হয়।

আরও পড়ুন: স্বস্তি মোদীর, দিল্লির ‘জি-২০’ সফল, ভারতকে সার্টিফিকেট চিন, আমেরিকার


```