Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফান্ড কালেকশন? বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরে পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপির

দিলীপের বক্তব্য, "এই যে শহরের বুকে এত বেআইনি নির্মাণ হয়েছে বা হচ্ছে, পুলিশ কী তা জানে না?"

ফান্ড কালেকশন? বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরে পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপির

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 February 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণের অভিযোগ (Bidhannagar Illegal construction) বৃহস্পতিবার বিধাননগর এলাকার ৬জন প্রোমোটারকে নোটিস ধরিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বেআইনিভাবে ওই নির্মাণগুলি তৈরি করা হচ্ছিল।

২৪ ঘণ্টার ব্যবধানে এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ আনল বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, "ওসব নোটিস লোক দেখানো! আসলে ফান্ড কালেকশনের জন্য পুলিশ প্রোমোটারদের চমকাচ্ছে। টাকা পেয়ে গেলেই সব চুপচাপ হয়ে যাবে।"

বছরের শুরুতে কলকাতা শহরে একাধিক বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে। বাঘাযতীন, ট্যাংরা, এন্টালি, তপসিয়া, ভবানীপুর থেকে বিধাননগর। শুধু বাড়ি হেলে পড়াই নয়, এ সব ঘটনার সঙ্গে বেআইনি নির্মাণের অভিযোগও উঠেছে।

দিলীপের বক্তব্য, "এই যে শহরের বুকে এত বেআইনি নির্মাণ হয়েছে বা হচ্ছে, পুলিশ কী তা জানে না?" এ প্রসঙ্গে গত বছরের মাঝামাঝি শহরে হওয়া হকার উচ্ছেদের প্রসঙ্গও টেনে এনেছেন দিলীপ। তাঁর কথায়, "ভোটের মুখে কলকাতায় লোক দেখানো হকার উচ্ছেদ করা হল। তারপর ৮ মাস হতে চলল। সব আবার যে কে সেই। ফলে পুলিশ প্রশাসনের মদত ছাড়া এগুলো হচ্ছে, এমনটা কেউ বিশ্বাস করে না।"

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ৬ ঠিকাদারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তারই ভিত্তিতে নোটিস ধরানো হয়েছে। এর আগে নোটিস টাঙানোর পর তা ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে। 

প্রসঙ্গত, বহুতল বিতর্কে রাশ টানতে এ ব্যাপারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে সরকার। একই সঙ্গে আগামীদিনে ফের কোনও বহুতল হেলে পড়লে বা বেআইনি নির্মাণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা যায়, তা ঠিক করতে খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে বিশেষ কমিটি গড়েছে রাজ্য।

নবান্ন সূত্রের খবর, কোথাও বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠলে এখন থেকে এই কমিটি সেই অভিযোগের তদন্ত করবে। এমনকী কীভাবে সমস্যার সমাধান করা যাবে, তা নিয়ে প্রযুক্তিগত মতামতও দেবেন কমিটির সদস্যরা। সূত্রের দাবি, নবান্নের তৎপরতা দেখেই বেআইনি নির্মাণ নিয়ে এবার সক্রিয় হয়েছে পুলিশও।


```