কলকাতা হারিয়ে দিল দিল্লিকে, পেট্রলের দামে পিছিয়ে রাজধানী
দ্য ওয়াল ব্যুরো: টানটান লড়াই চলছিল কয়েকদিন ধরেই। কিন্তু এগিয়ে থাকছিল দিল্লিই। শেষ পর্যন্ত মঙ্গলবারই দিল্লিকে হারিয়ে এগিয়ে গেল কলকাতা। কিন্তু এই জয়ে মহানগরের আনন্দের কোনও কারণ নেই। কারণ, এদিন পেট্রলের লিটার (Petrol Prices) প্রতি দামে দিল্লির
শেষ আপডেট: 19 October 2021 12:33
দ্য ওয়াল ব্যুরো: টানটান লড়াই চলছিল কয়েকদিন ধরেই। কিন্তু এগিয়ে থাকছিল দিল্লিই। শেষ পর্যন্ত মঙ্গলবারই দিল্লিকে হারিয়ে এগিয়ে গেল কলকাতা। কিন্তু এই জয়ে মহানগরের আনন্দের কোনও কারণ নেই। কারণ, এদিন পেট্রলের লিটার (Petrol Prices) প্রতি দামে দিল্লির চেয়ে এগিয়ে রয়েছে কলকাতা।
আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৮৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.৫৭ টাকা। অন্যদিকে কলকাতায় পেট্রলের দাম ১০৬.৪৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৬৮ টাকা। তা ছাড়া মুম্বইতে পেট্রলের দাম ১১১.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ১০২.৫২ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০৩.০১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৮.৯২ টাকা প্রতি লিটার।
অক্টোবর মাসেই এখনও পর্যন্ত ১৪ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসে মাত্র তিন দিন বাদ দিয়ে প্রতিদিনই পেট্রল আর ডিজেলের দাম বেড়েছে। শুধু মাত্র অক্টোবর মাসেই পেট্রোলের দাম বেড়েছে ৪.১৫ টাকা। অন্যদিকে চলতি মাসে ডিজেলের দাম বেড়েছে ৪.৭০ টাকা। অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলারে পৌঁছনোর অনুমান করা হচ্ছে। ফলে আবারও পেট্রল ডিজেলের দাম বাড়া নিশ্চিত।
এর মধ্যেই কেন্দ্রীয় আবাস এবং নগর উন্নয়ন তথা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, সরকার পেট্রোল আর ডিজেলের দামে নিয়মিত নজর রেখে চলেছে। আমরা পেট্রল ডিজেলের দামে স্থিরতা বজায় রাখার চেষ্টা করছি।
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, জম্মু কাশ্মীর আর লাদাখ সহ মোট ২৬টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। প্রসঙ্গত প্রতিটি রাজ্যে পেট্রোল আর ডিজেলের দামে পার্থক্যের কারণ হল রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা আলাদা আলাদা রাজস্ব আদায় করা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'