Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Fuel Price Hike: এক টাকায় পেট্রোল! মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এই শহরে

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম (Fuel Price Hike) দিনের পর দিন যেভাবে বাড়ছে তাতে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। এরই মাঝে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল সোলাপুর। পেট্রোল ডিজেলের বর্ধিত

Fuel Price Hike: এক টাকায় পেট্রোল! মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এই শহরে

শেষ আপডেট: 15 April 2022 03:40

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম (Fuel Price Hike) দিনের পর দিন যেভাবে বাড়ছে তাতে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। এরই মাঝে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল সোলাপুর। পেট্রোল ডিজেলের বর্ধিত দামের প্রতিবাদ জানাতে সেখানে মাত্র ১ টাকায় বিক্রি করা হল পেট্রোল।

আরও পড়ুন: সাইকেল সারাই করেই জুটছে পেটের ভাত, যন্ত্রপাতি হাতে সমাজের স্টিরিওটাইপ ভাঙছেন আলো

মহারাষ্ট্রের সোলাপুরের একটি স্থানীয় সংগঠনের তরফে অভিনব এই প্রতিবাদের (Fuel Price Hike) আয়োজন করা হয়েছিল। বাবাসাহেব বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন উপলক্ষে এবং সেই সঙ্গে দিন দিন বাড়তে থাকা জ্বালানি তেলের দাম নিয়ে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। মোট ৫০০ জন বৃহস্পতিবার ওই সংস্থার কাছ থেকে ১টাকা লিটার দরে পেট্রোল পান।

তবে বেশি নয়, প্রত্যেককে ১ লিটার করেই পেট্রোল দেওয়া হয়। তবে সেটুকু নিতেই পেট্রোল পাম্পের বাইরে সাপের মতো লম্বা লাইন পড়ে গিয়েছিল। ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশও।

স্থানীয় ওই সংগঠনের নাম বি আর আম্বেদকর স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ পার্টনার। সংগঠনের ইউনিট লিডার মহেশ সারভাগোদা জানান, নরেন্দ্র মোদী সরকারের আমলে পেট্রোলের দাম ১২০ টাকা লিটার হয়ে গেছে। মূল্যবৃদ্ধিতে কোনও লাগাম নেই। তাই এই কঠিন সময়ে মানুষকে একটু স্বস্তি দিতে আমরা এক টাকা দরে পেট্রোল দিলাম।

তিনি আরও বলেন, আমাদের মতো ছোট সংগঠন যদি একদিন ৫০০ জনকে এভাবে স্বস্তি দিতে পারে, তাহলে কেন্দ্রের সরকারেরও তা পারা উচিত। এক টাকায় পেট্রোল পেয়ে খুশি আমজনতাও।  


```