Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হিমায়িত পরোটার উপর ১৮ শতাংশ জিএসটি, রুটির থেকে সাড়ে ৩ গুণ বেশি

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বাড়িতে রুটি (Roti) পরোটায় বিশেষ ফারাক থাকে না। ছেলেপুলেরা বায়নাক্কা করলে অনেকেই রুটিটাকেই ভেজিটেবল অয়েল বা ডালবা কিংবা ঘি-তে হাল্কা ভেজে পরোটা বানিয়ে দেন। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় রুটি ও পরোটার মধ্যে

হিমায়িত পরোটার উপর ১৮ শতাংশ জিএসটি, রুটির থেকে সাড়ে ৩ গুণ বেশি

শেষ আপডেট: 14 October 2022 12:16

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বাড়িতে রুটি (Roti) পরোটায় বিশেষ ফারাক থাকে না। ছেলেপুলেরা বায়নাক্কা করলে অনেকেই রুটিটাকেই ভেজিটেবল অয়েল বা ডালবা কিংবা ঘি-তে হাল্কা ভেজে পরোটা বানিয়ে দেন।

কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় রুটি ও পরোটার মধ্যেও বিরাট ফারাক তৈরি হল। বিশেষ করে তা যদি হয় ফ্রোজেন অর্থাৎ হিমায়িত পরোটা (Frozen Parathas)। ফ্রোজেন পরোটার ক্ষেত্রে জিএসটি (GST) দিতে হবে ১৮ শতাংশ। অর্থাৎ এক প্যাকেট ফ্রোজেন পরোটার বিপণন মূল্য ১০০ টাকা হলে জিএসটি সহ ১১৮ টাকা দিতে হবে ক্রেতাকে।

প্রসঙ্গত, বাজারে ইদানীং ফ্রোজেন পরোটা বিক্রি আগের থেকে বেড়েছে। কারণ, ছোট পরিবারের অনেকেরই পরোটা বানানোর সময় থাকে না। ফ্রোজেন পরোটা প্যানে হাল্কা করে গরম করে নিলেই খাওয়া যায়। চটপট খাবারের ব্যবস্থাও হয়ে যায়। কিন্তু তার উপরে এবার চড়া জিএসটির খাড়া নামল।

গুজরাত অ্যাপিলেট অথরিটি এই রায় দিয়েছে। এ ব্যাপারে অ্যাপিলেট অথরিটি কাছে আবেদন জানিয়েছিল ভাদিলাল ইন্ডাস্ট্রিজ। তারা বিভিন্ন প্রকারের ফ্রোজেন পরোটা তৈরি করে। যেমন মিক্সড ভেজিটেবল পরোটা, মালাবার পরোটা, প্লেইন পরোটা ইত্যাদি। ময়দা দিয়েই এই সব পরোটা তৈরি হয়। তাই ভাদিলাল দাবি করেছিল যে রুটির উপর যেরকম ৫ শতাংশ জিএসটি নেওয়া হয়, তেমনই পরোটার ক্ষেত্রেও তাই করা হোক।

কিন্তু অ্যাপিলেট অথরিটির বক্তব্য, ভাদিলাল যে পরোটা তৈরি করে তা প্লেন রুটি বা চাপাটির মতো নয়। তাই রুটির সংজ্ঞার মধ্যে তাকে ফেলা যাবে না। অথরিটি এও বক্তব্য, ওই পরোটা রুটির মতো পুরোটা আটা দিয়ে তৈরি নয়। তাতে আটা ও ময়দা ষথাক্রমে ৩৬ এবং ৬২ শতাংশ।

এর আগে একবার কর্নাটক বেঞ্চও জানিয়েছিল, যেহেতু ফ্রোজেন পরোটা তিন থেকে সাতদিন ফ্রিজে রেখে দেওয়া যায়। তার সেল্ফ লাইফ বেশি। তাই তার উপর বেশি হারে জিএসটি দিতে হবে।

মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, জানাল সৌদি সরকার


```