Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আজ থেকে মাতৃভূমি লোকালের তিনটি বগিতে উঠতে পারবেন পুরুষরাও, বড় সিদ্ধান্ত রেলের

ব্যস্ত সময়ে মাতৃভূমি লোকাল বা লেডিজ স্পেশাল খালি যাওয়া সত্ত্বেও তাতে পুরুষদের জন্য কেন কয়েকটি বগি রাখা হবে না, সেই প্রশ্ন তুলছিলেন যাত্রীদের অনেকে।

আজ থেকে মাতৃভূমি লোকালের তিনটি বগিতে উঠতে পারবেন পুরুষরাও, বড় সিদ্ধান্ত রেলের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 April 2025 07:11

দ্য ওয়াল ব্যুরো: জেনারেল কামরাকে (General Compartment) মহিলা কামরা (Ladies Special) করার প্রতিবাদের গত কয়েকদিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে মাতৃভূমি লোকাল বা লেডিজ স্পেশাল খালি যাওয়া সত্ত্বেও তাতে পুরুষদের জন্য কেন কয়েকটি বগি রাখা হবে না, সেই প্রশ্ন তুলছিলেন যাত্রীদের অনেকে।

এবার রেল পুরুষ যাত্রীদের সেই দাবি মেনে নেওয়া হল। রেলের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকে মাতৃভূমি লোকাল বা লেডিড স্পেশ্যালে উঠতে পারবেন পুরুষেরাও। এজন্য রেলের তরফে তিনটি বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৪, ৫ ও ৬ নম্বর বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। মাতৃভূমি লোকালের অন্য বগিতে উঠলে অবশ্য কড়া শাস্তির মুখে পড়তে হবে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এখনও ঘরের কাজ সামলে কর্মস্থলে যান। যেকোনও ট্রেনে মহিলাদের জন্য নির্দিষ্ট বগি থাকলেও ব্যস্ত সময়ে ভিড়ের কথা ভেবে মহিলা যাত্রীদের জন্য ২০১০ সালে মাতৃভূমি লোকাল চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে যাত্রী সাধারণের সুবিধার জন্য গত বছরই শিয়ালদহ ডিভিশনের সমস্ত লোকালকে ৯ থেকে ১২ কামরার করেছে রেল। তখন থেকেই মাতৃভূমি লোকালের অতিরিক্ত তিনটি বগিতে পুরুষদের উঠতে দেওয়ার দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি মানল রেল।

সকাল সন্ধে শিয়ালদহ থেকে রানাঘাট-কৃষ্ণনগর, বনগাঁ-বারাসত ও ক্যানিং-বারুইপুর রুটে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। তার মধ্যে অনেক কামরা খালি থাকে। অন্যদিকে ওই সময় স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকলেও জরিমানার ভয়ে অনেকেই মাতৃভূমিতে ওঠার সাহস দেখাতেন না। রেলের নয়া সিদ্ধান্তের ফলে এবার উপকৃত হবেন পুরুষ যাত্রীরাও। 

তবে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মহিলাযাত্রীদের একাংশ। তাদের মতে, তাহলে আর মাতৃভূমি বা লেডিজ স্পেশাল নামের কি সার্থকতা রইল? তাঁদের আশঙ্কা, তিনটি বগির অছিলায় এবার বাকি বগিতেও উঠে পড়তে পারেন পুরুষেরা। যদিও রেলের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে আরপিএফ মোতায়েন থাকে। এছাড়াও মাতৃভূমিতেও আরপিএফ কর্মীরা থাকেন। কোথাও কোনও সমস্যা হলে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯ ডায়াল করার পরামর্শও দিয়েছেন আধিকারিকরা।


```