Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আবার যাত্রী দুর্ভোগ! শনি থেকে সোম, এই তিন রুটে বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন

রেল সূত্রের খবর, কোথাও রেল সেতু সংস্কার, আবার কোথাও সাবওয়ে তৈরির কাজ হবে।

আবার যাত্রী দুর্ভোগ! শনি থেকে সোম, এই তিন রুটে বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 November 2024 07:51

দ্য ওয়াল ব্যুরো: আবার দুর্ভোগে রেলযাত্রীরা। আজ শনিবার থেকে টানা তিনদিন পূর্ব রেলের তিনটি রুটে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।

রেল সূত্রের খবর, কোথাও রেল সেতু সংস্কার, আবার কোথাও সাবওয়ে তৈরির কাজ হবে। তারই জেরে হাওড়া ডিভিশনের কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। কয়েকটির সময়সূচিতেও বদল আনা হয়েছে।

জানা যাচ্ছে, তিনদিনে সংশ্লিষ্ট রুটিগুলিতে মোট ৩৬টি ট্রেন চলবে না। কাটোয়া রুটে একটি রেল সেতুর সংস্কার হবে। এজন্য শনিবার কাটোয়া থেকে- ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ এবং আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সেতুর সংস্কার হবে তারকেশ্বর সেকশনেও। যে কারণে সংশ্লিষ্ট রুটে শনি ও রবিবার মোট ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি বাতিল করা হয়েছে।

একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। যার জেরে আপ ও ডাউন লাইনে  বাতিল করা হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে।


```