Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজ্যে ফের নিম্নচাপ! দক্ষিণবঙ্গে দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি কমার এখন কোনও অবকাশ নেই রাজ্যে।

রাজ্যে ফের নিম্নচাপ! দক্ষিণবঙ্গে দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 27 July 2025 09:06


দ্য ওয়াল ব্যুরো: দুই বঙ্গে গত ক’দিন ধরে টানা বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত জনজীবন। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভালমতো বৃষ্টিপাত হয়েছে। কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। তবে শনিবার দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য বলছে, নিম্নচাপটি এখন ছত্তীসগড় ও লাগোয়া ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। দ্রুত পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে এটি পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

নিম্নচাপ সরলেও বৃষ্টিপাত আপাতত থামছে না। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি।

আলিপুরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) আলিপুরে বৃষ্টি হয়েছে ১৪২ মিমি, দমদমে ১৩৯ মিমি, সল্টলেকে সর্বাধিক ১৯৫ মিমি, উলুবেড়িয়ায় ১৩৬ মিমি, ক্যানিংয়ে ১০৮ মিমি এবং মেদিনীপুরে ৯৮ মিমি।

এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে সবচেয়ে বেশি ভিজেছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া (৮৯০.৬ মিমি) ও পুরুলিয়া (৮২২.৬ মিমি)। এই দুই জেলায় স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এর পিছনে রয়েছে একের পর এক নিম্নচাপের পশ্চিম অভিমুখী গতিপথ।

তবে ব্যতিক্রম পূর্ব মেদিনীপুর। ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত এখানে ২৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে, যা ‘ঘাটতি’ হিসেবেই ধরা হচ্ছে। বৃষ্টির ঘাটতির তালিকায় উত্তরবঙ্গেরও একাধিক জেলা রয়েছে। মালদহ ও কালিম্পং বাদ দিলে অধিকাংশ জেলাতেই বৃষ্টি স্বাভাবিকের থেকে কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে রাজস্থানের উপর থেকে বয়ে যাওয়া মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই শনিবারও রাজ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে।

আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি কমার এখন কোনও অবকাশ নেই রাজ্যে।

বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলির জন্য সতর্কতা জারি করে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। সতর্ক রয়েছে প্রশাসনও।
 


```