Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লকডাউনে পিছিয়েছে জয়েন্ট ও নিট পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা হতে পারে কালই, জানিয়েছে মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: আগামী কাল অর্থাৎ মঙ্গলবার, ৫ তারিখ জয়েন্ট মেন এবং এনআইআইটি পরীক্ষা দিন ঘোষণা করা হতে পারে মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে রবিবার। ১১ এপ্রিল জয়েন্ট এবং ৩ মে নিট পরীক্ষ

লকডাউনে পিছিয়েছে জয়েন্ট ও নিট পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা হতে পারে কালই, জানিয়েছে মন্ত্রক

শেষ আপডেট: 4 May 2020 01:00

দ্য ওয়াল ব্যুরো: আগামী কাল অর্থাৎ মঙ্গলবার, ৫ তারিখ জয়েন্ট মেন এবং এনআইআইটি পরীক্ষা দিন ঘোষণা করা হতে পারে মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে রবিবার।

১১ এপ্রিল জয়েন্ট এবং ৩ মে নিট পরীক্ষা-- এমনই কথা ছিল আগে থেকেই। জয়েন্টের জন্য ৯ লক্ষ এবং নিটের জন্য ১ লক্ষ পরীক্ষার্থী সেই মতোই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ায় সব পরিকল্পনা বদলে যায়। সংক্রমণ রুখতে মার্চ মাস থেকে দেশজুড়ে চলা লকডাউনের কারণে সমস্ত পরীক্ষাই মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করার কথা ঘোষণা করা হয়। 

এই পরিস্থিতিতে আবার কবে হবে পরীক্ষা, তা নিয়ে ধোঁয়াশা ও কৌতূহলে রয়েছেন সকলেই।

এই পরিস্থিতিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানিয়েছেন, তিনি কয়েকটি পেজের মাধ্যমে ৫ মে দুপুর ১২টার সময় লাইভ কথোপকথনে অংশ নেবেন। সেখানে সকলকে যোগ দিতে অনুরোধ করেছেন তিনি। জানিয়েছেন, সেখানেই চেষ্টা করবেন শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে এবং তাঁদের প্রশ্নের উত্তর দিতে।

দেখুন সেই টুইট।

https://twitter.com/DrRPNishank/status/1256162235275251714

মনে করা হচ্ছে, এদিনের লাইভের পরেই জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা ও নিট পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে মন্ত্রকের তরফে। আগেই ইঙ্গিত মিলেছিল স্থগিত করা পরীক্ষাগুলো নেওয়া হতে পারে জুন মাসে। সে কথাই সত্যি হবে কিনা তাও বোঝা যাবে ৫ তারিখে মন্ত্রক কী ঘোষণা করে, তার পরেই।


```