Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

খবরের কাগজ খুলতেই সাঁটা রয়েছে আস্ত মাস্ক! সচেতনতা প্রচারে অভিনব উদ্যোগ কাশ্মীরের উর্দু পত্রিকার

দ্য ওয়াল ব্যুরো: করোনার আবহে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিশ্চয়তা নিয়ে সচেতনতা প্রচার সর্বস্তরে চলছে। প্রশাসন বা রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের সংগঠন-- সকলেই এ নিয়ে নিজের মতো মানুষকে বোঝানোর ও পালন করানোর চেষ্টা করছে। এমনই সময়ে মাস্ক ব্য

খবরের কাগজ খুলতেই সাঁটা রয়েছে আস্ত মাস্ক! সচেতনতা প্রচারে অভিনব উদ্যোগ কাশ্মীরের উর্দু পত্রিকার

শেষ আপডেট: 23 July 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: করোনার আবহে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিশ্চয়তা নিয়ে সচেতনতা প্রচার সর্বস্তরে চলছে। প্রশাসন বা রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের সংগঠন-- সকলেই এ নিয়ে নিজের মতো মানুষকে বোঝানোর ও পালন করানোর চেষ্টা করছে। এমনই সময়ে মাস্ক ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য সংবাদপত্রের সঙ্গে সেঁটে দেওয়া হল মাস্ক। এমন অভিনব পন্থা জম্মু ও কাশ্মীরের একটি স্থানীয় উর্দু দৈনিক সংবাদপত্রের। বুধবার সকালে সংবাদপত্র হাতে নিয়েই পাঠকরা প্রথম পৃষ্ঠায় নীল রঙের একটি সার্জিক্যাল মাস্ক দেখে চমকে উঠেন। সম্পূর্ণ বিনামূল্যে মাস্কটি সেখানে লাগিয়ে দিয়ে নীচে লেখা হয়েছে, ‘মাস্ক ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ’। জানা গেছে, শ্রীনগর থেকে প্রকাশিত সংবাদপত্রটির নাম ‘রোশনি’। পত্রিকার সম্পাদক জহুর শোরা বলেন, ‘আমরা মাস্ক ব্যবহারের বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেছিলাম। কিন্তু শুধু মুখে বলে বা লিখে কাজ হচ্ছিল না। তাই আরও হাতে-কলমে মানুষকে বোঝানোর জন্য আমরা মাস্ক দিয়েছি। এতে উপকারও হল, বার্তা দেওয়াও হল।’ পত্রিকার এই পদক্ষেপের কথা সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই অনেকেই প্রশংসা করেন। এই সচেতনতা প্রচার মিডিয়ার দায়িত্ব বলেই উল্লেখ করেন তাঁরা। সারা দেশে প্রতিদিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। ইতিমধ্যে সংক্রামিত হয়েছেন প্রায় ১২ লক্ষ মানুষ। জম্মু-কাশ্মীরে মোট করোনা পজিটিভের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। মারা গেছেন প্রায় ৩০০ জন। তবুও সাধারণ মানুষের একাংশের গা-ছাড়া ভাব স্পষ্ট। দেখা যাচ্ছে, মাস্ক ছাড়াই মাঝেমধ্যেই রাস্তায় বেরিয়ে পড়ছেন তাঁরা। তাই মানুষকে সতর্ক করতে এবং মাস্ক ব্যবহারে জোর দিতে এই অভিনব উদ্যোগ রোশনির।

```