Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রামোসের পেনাল্টি মিস, ফ্রান্সের কাছে হেরে বিদায় রোনাল্ডোদের

দ্য ওয়াল ব্যুরো: উয়েফা নেশনস কাপের বর্তমান খেতাবধারীদের বিদায়। গত মরসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই খেতাব ধরে রাখতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। চলতি মরসুমে নেশনস কাপের মূলপর্বে উঠতেই পারল না তাঁরা। টুর্নামেন্টের‘এ’ লিগের তিন নম্

রামোসের পেনাল্টি মিস, ফ্রান্সের কাছে হেরে বিদায় রোনাল্ডোদের

শেষ আপডেট: 15 November 2020 17:32

দ্য ওয়াল ব্যুরো: উয়েফা নেশনস কাপের বর্তমান খেতাবধারীদের বিদায়। গত মরসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই খেতাব ধরে রাখতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। চলতি মরসুমে নেশনস কাপের মূলপর্বে উঠতেই পারল না তাঁরা। টুর্নামেন্টের‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও পর্তুগাল। দুই দলের প্রথম লিগের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। যে কারণে এ ম্যাচের ফলাফলের গুরুত্ব ছিল অনেক বেশি। কেননা এ ম্যাচের সমীকরণ ছিল, জয়ী দল পাবে মূলপর্বে যাওয়ার ছাড়পত্র, আর হেরে যাওয়া দলের বিদায়ের রাস্তা পাকা হবে। এমন সরল সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে পর্তুগালের অনেক সুবিধে ছিল, কারণ ঘরের মাঠে তারা খেলতে নেমেছিল। কিন্তু ১-০ গোলে ফ্রান্সের জয়ে রোনাল্ডোদের বিদায় পাকা হয়ে যায়। একটিমাত্র গোলে জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে ফ্রান্স। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১০ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ফ্রান্স হারলে এবং পর্তুগাল জিতলে দুই দলের পয়েন্টই হবে সমান ১৩। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে ফ্রান্স। যে কারণে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের শিরোপা দৌড় থেকে বিদায়। অথচ ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে পর্তুগিজরা। একের পর আক্রমণ সাজিয়েছে ম্যাচের দুই অর্ধেই। কিন্তু কাজের কাজ গোল তারা পায়নি। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেশ কয়েকটি প্রচেষ্টায় জল ঢেলে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। তবে কম যায়নি ফ্রান্সও। কঠিন পরীক্ষা নিয়েছে পর্তুগালের রক্ষণের। প্রথমার্ধের পুরো সময় নিজেদের রক্ষণ অক্ষত রাখেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও। কিন্তু ভুল করে বসেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই। সেই ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এনগোলো কান্তে। ম্যাচের ৫৩ মিনিটের সময় আদ্রিয়ান র্যাগবিয়টের নিরীহ এক শট ঠেকাতে গিয়েও ভুল করে ফেলেন প্যাট্রিসিও। সেই সুযোগেই গোল করে যান কান্তে। এদিকে, অন্য খেলায়, সুইসদের বিপক্ষে ম্যাচে জয়ের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। সবচেয়ে সহজ দুই সুযোগ হাতছাড়া করেছেন খোদ অধিনায়ক সার্জিও রামোস। দুইটি পেনাল্টি পেয়েও গোল করতে সক্ষম হননি তিনি, ব্যর্থ হয়েছেন দুইবারই। যে কারণে ম্যাচও জিততে পারেনি স্পেন। উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জিতলেই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তারা। কিন্তু তা হয়নি। দুই পেনাল্টি মিসের মাশুল দিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে নেমে গেছে টেবিলের দুই নম্বরে।  

```