Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ধর্ষণ করে থেঁতলে খুন ফুটপাথ থেকে অপহৃত চার বছরের শিশুকে! দেহ মিলল পরিত্যক্ত বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: চার বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় ফুটপাথ থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ইন্দোরে। সোমবার ভোরের এই ঘটনায় কয়েক জন স্থানীয় শ্রমিককে আটক করে জেরা করছে পুলিশ। এখনও গ্রেফতার হয়নি কেউ। গত সপ্তাহে হায়দর

ধর্ষণ করে থেঁতলে খুন ফুটপাথ থেকে অপহৃত চার বছরের শিশুকে! দেহ মিলল পরিত্যক্ত বাড়িতে

শেষ আপডেট: 2 December 2019 13:32

দ্য ওয়াল ব্যুরো: চার বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় ফুটপাথ থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ইন্দোরে। সোমবার ভোরের এই ঘটনায় কয়েক জন স্থানীয় শ্রমিককে আটক করে জেরা করছে পুলিশ। এখনও গ্রেফতার হয়নি কেউ। গত সপ্তাহে হায়দরাবাদেরে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনা সামনে আসার পর থেকেই যেন দেশের নানা প্রান্তে আরও বেশি করে দায়ের হচ্ছে ধর্ষণের অভিযোগ। সংবাদমাধ্যমের সামনেও আরও বেশি করে আসছে সেগুলি। সোমবারের ঘটনাটিও তেমনই। পুলিশ জানিয়েছে, ইন্দোরের মো এলাকায় একটি ব্রিজের নীচে ফুটপাথেই মা-বাবার সঙ্গে থাকত ওই শিশু। তার মা-বাবা স্টেশনে শ্রমিকের কাজ করত। সোমবার ভোরে অন্য দিনের মতোই ঘুমিয়ে ছিল সে। এমন অবস্থায় নিঃশব্দে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন মা-বাবা। খুঁজে না পেয়ে বেলার দিকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। দুপুরের দিকে এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে উদ্ধার হয় বাচ্চাটির রক্তাক্ত ও নিথর দেহ। এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক জন স্থানীয় শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। এর আগেও একই রকম ঘটনার খবর এসেছিল মধ্যপ্রদেশেরই রাজওয়াডা এলাকা থেকে। রাজকুমার রেলওয়ে ব্রিজের নীচ থেকে ফুটপাথবাসী এর পরিবারের নাবালিকাকে অপরহরণ করে যৌন নির্যাতন চালানো হয়েছিল। এবারেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তফাত শুধু, নির্যাতনের পরে নৃশংস ভাবে খুন হতে হল একরত্তিকে।

```