Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তৃতীয়বারও মেয়ে, চার মাসের শিশুকে দেওয়ালে আছড়ে মেরে খুনের অভিযোগ, গ্রেফতার বাবা-মা

মৃত্যু নিশ্চিত করতে ফেলে রাখা হল বাড়িতেই, যাতে চিকিৎসা না পায় শিশুটি!

তৃতীয়বারও মেয়ে, চার মাসের শিশুকে দেওয়ালে আছড়ে মেরে খুনের অভিযোগ, গ্রেফতার বাবা-মা

শেষ আপডেট: 5 February 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালে ছুড়ে মারা হল চার মাসের শিশুকে। তারপর মৃত্যু নিশ্চিত করতে ফেলে রাখা হল বাড়িতেই, যাতে চিকিৎসা না পায় শিশুটি! মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হবে। তবে এমন ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। শিশুটির একমাত্র 'দোষ', সে মেয়ে। 

ডোমকলের ভাতশালার বাসিন্দা রিন্টু মণ্ডল এবং বেলুয়ারা বিবির দুটি মেয়ে রয়েছে। তৃতীয়বার তাঁরা ছেলের আশা করেছিলেন। কিন্তু এবারেও তাঁদের মেয়েই হয়। জানা গেছে, পরপর তিনবার মেয়ে হওয়ায় পারিবারিক অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তার জেরেই চার মাসের বাচ্চাটিকে দেওয়ালে ছুড়ে মারে শিশুটির বাবা-মা। পরে তার মৃত্যু হয়।

যে সময়ে এই ঘটনা ঘটে তখন বাড়িরই এক সদস্য শিশুর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পাড়া-পড়শিদের খবর দেয়। তারা ছুটে এসে এই ভয়ানক কাণ্ড দেখে পুলিশ ডাকে। এরপরই গ্রেফতার করা হয় শিশুটির বাবা-মাকে। 

রিন্টুর মা জানিয়েছেন, তাঁর ছেলে প্রায় প্রতিদিন নেশা করে বাড়ি আসত। স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত। আর পরপর মেয়ে হওয়ায় বাড়ির পরিস্থিতি আরও খারাপ হয়। রাগের বশেই কেউ একজন খুন করেছে বলে জানিয়েছেন তিনি।  


```