Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মুকেশের বাড়ির বাইরে বিস্ফোরক: সাসপেন্ড মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং

দ্য ওয়াল ব্যুরো: সাসপেন্ড পরমবীর সিং (parambir singh)। তিন সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ফিরে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের (ex police commissioner) সাসপেনশনের (suspension) ফাইলে (file) ছাড়পত্র দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

মুকেশের বাড়ির বাইরে বিস্ফোরক: সাসপেন্ড মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং

শেষ আপডেট: 2 December 2021 14:04

দ্য ওয়াল ব্যুরো: সাসপেন্ড পরমবীর সিং (parambir singh)। তিন সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ফিরে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের (ex police commissioner) সাসপেনশনের (suspension) ফাইলে (file) ছাড়পত্র দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (uddhav thackeray)। পরমবীর ও আরেক ডিজিপি স্তরের অফিসারের সাসপেনশন কার্যকর করতে মহরাষ্ট্রের ডিজিপিকে (dgp) অর্ডার পাঠানো হয়েছে। শিল্পপতি মুকেশ অম্বানির বাসভবন অ্যান্টিলার (antilla) বাইরে বিস্ফোরক (explosives) উদ্ধার ও ঠাণের ব্যবসায়ী (businessman) মনসুখ হিরেন খুনের ব্যাপারে পরমবীরের বিরুদ্ধে মুম্বই ও আরও  কয়েকটি শহরে একগুচ্ছ এফআইআর (fir) দায়ের হয়েছে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার (arrest) হয়েছেন সিনিয়র ইনস্পেক্টর প্রদীপ শর্মা ও অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর সচিন ভাজে। তারপরই পরমবীর বোমা ফাটানো দাবি করেন,সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ১০০ কোটি টাকা তুলতে বলেছিলেন। পরমবীর সিং মামলায় জড়িত ও এফআইআরে নাম থাকা সকলকে সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছিলেন ডিজিপি সঞ্জয় পান্ডে। কিন্তু তা ফেরত  পাঠান অতিরিক্ত মুখ্য স্বরাষ্ট্রসচিব মনুকুমার শ্রীবাস্তব। তিনি সকলের নির্দিষ্ট ভূমিকা উল্লেখ  করার কথা বলেন। তারপরই পরমবীর ও এক ডিসিপিকে সাসপেন্ড করার প্রস্তাব ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী  দিলীপ ওয়ালসে পাটিল তাতে সম্মতি দেন অনেক আগেই। কিন্তু মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সম্মতি না মেলায় তা কার্যকর হয়নি। আজ বিকালেই চূড়ান্ত অর্ডার বেরয়।

```