Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কোচিতে ভয়াবহ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু মিস কেরল ও রানার্স আপের

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কেরলের (kerala) দুই তারকা মডেল আনসি কবীর এবং ডঃ অঞ্জনা শাজান। সোমবার পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হয়েছে দুজনের। তাঁরা দুজনেই ২০১৯ সালে কেরলের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একজন হয়েছিলেন ম

কোচিতে ভয়াবহ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু মিস কেরল ও রানার্স আপের

শেষ আপডেট: 1 November 2021 15:38

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কেরলের (kerala) দুই তারকা মডেল আনসি কবীর এবং ডঃ অঞ্জনা শাজান। সোমবার পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হয়েছে দুজনের। তাঁরা দুজনেই ২০১৯ সালে কেরলের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একজন হয়েছিলেন মিস কেরল এবং অন্যজন হয়েছিলেন রানার্স আপ। একসঙ্গে দুই মডেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণি রাজ্যে। সোমবার এক ফোর্ড ফিগো গাড়িতে চড়ে যাচ্ছিলেন আনসি ও অঞ্জনা। গাড়িতে আরও ড্রাইভার ছাড়াও আরও একজন লোক ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। জানা গেছে, সকালে ফাঁকা রাস্তায় তুমুল গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। কোচির এক হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। সোজা গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের এই গাড়ি। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার আগে একটি  স্কুটারের সঙ্গে রেষারেষি চলছিল আনসিদের গাড়ির চালকের। তার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। যদিও সেই স্কুটারের আরোহীদের খুব একটা আঘাত লাগেনি। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আনসিদের গাড়িটি একেবারে তুবড়ে যায়। গাড়িটির অবস্থা এতটাই খারাপ যে তার মধ্যে থেকে কোনও নথিপত্র পর্যন্ত উদ্ধার করা যায়নি, জানিয়েছে পুলিশ। দুই তারকা মডেলকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বেলাগাম গতিতে গাড়ি চালানোর একটি মামলা দায়ের করা হয়েছে। আনসি কবীর এবং অঞ্জনা শাজানের অকালমৃত্যুতে শোকের আবহ সোশ্যাল মিডিয়াতেও। অনেকেই হতভম্ব হয়ে পড়েছেন এই খবর শুনে। টুইটার ও ইনস্টাগ্রামে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন তাঁরা। আনসি কবীরের শেষ ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা ছিল 'এবার যাওয়ার সময় এসেছে'। তা নিয়েও জারি রয়েছে চর্চা।

```