Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ছ'মাসের জন্য সাজা স্থগিত, জেল থেকে বেরোলেন খালেদা জিয়া

দ্য ওয়াল ব্যুরো : 'মানবিক কারণে' বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাস্তি ছ'মাসের জন্য স্থগিত রাখল আদালত। বুধবার ছাড়া পেলেন ৭৫ বছর বয়সী খালেদা। শারীরিক অসুস্থতার জন্য তিনি ভর্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি

ছ'মাসের জন্য সাজা স্থগিত, জেল থেকে বেরোলেন খালেদা জিয়া

শেষ আপডেট: 25 March 2020 14:38

দ্য ওয়াল ব্যুরো : 'মানবিক কারণে' বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাস্তি ছ'মাসের জন্য স্থগিত রাখল আদালত। বুধবার ছাড়া পেলেন ৭৫ বছর বয়সী খালেদা। শারীরিক অসুস্থতার জন্য তিনি ভর্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে। সেখান থেকে এদিন বিকাল চারটে বেজে ১৪ মিনিটে তাঁকে পরিবারের লোকজনের সঙ্গে বেরিয়ে আসতে দেখা যায়।

প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন তাঁর বোন সেলিমা রহমান, ছোটভাই শামিম ইস্কান্দার এবং তাঁর স্ত্রী কানিজ ফতেমা। সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল বলেন, খালেদা আগামী ছ'মাস তাঁর ভাইয়ের বাড়িতে থাকবেন।

এদিন দুপুর দু'টো বেজে ৪০ মিনিট নাগাদ খালেদার ব্যক্তিগত গাড়িটি হাসপাতাল চত্বরে ঢুকতে দেখা যায়। তাঁর নিরাপত্তারক্ষীরাও সেখানে যান। খালেদাকে যে চার চিকিৎসক দেখছিলেন, তাঁরাও এইসময় হাসপাতালে প্রবেশ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালের প্রিজন সেলের ৬১২ ও ৬১৩ নম্বর ঘরে ছিলেন। সেখান থেকেই তিনি মুক্তি পান। এইসময় খালেদার দল বিএনপি-র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগিরকেও হাসপাতাল চত্বরে দেখা যায়। খালেদা ২০১৯ সালের এপ্রিল থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দু'বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। ২০০৮ সালের ৩ জুলাই অ্যান্টি করাপশন কমিশন জিয়া অরফ্যানেজ ট্রাস্ট কেসে তাঁর বিরুদ্ধে মামলা করে। অভিযোগ, তিনি ওই ট্রাস্টের ১ কোটি ৮৮ লক্ষ টাকা তছরুপ করেছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট তাঁর সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে।

```