Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক', বিরোধ ভুলে দিলীপের বিয়ের খবর শুনে শুভেচ্ছা দেবাংশুর

বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল।

'তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক', বিরোধ ভুলে দিলীপের বিয়ের খবর শুনে শুভেচ্ছা দেবাংশুর

নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 April 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: মতাদর্শের দিক থেকে ভিন্নমেরুর দু'জনেই। তর্ক-বিতর্ক হঠিয়ে দিয়ে বৃহস্পতিবার অন্য মেজাজে নবীন-প্রবীণ রাজনীতিক। একজনের বিয়ের খবরে শুভেচ্ছা জানালেন অন্যজন। তাও খানিকটা অন্য ঢঙে। দিলীপ ঘোষের (Dilip Ghosh Marriage) পরিণয়ের খবর শুনেই সোশ্যাল মিডিয়ায় হবু বৌদিকে পরামর্শ দিয়ে পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি। 

আর সেই খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য লিখলেন, "অনেক অভিনন্দন দিলীপদা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভাল থাকুন দু'জনে। আবারও বলছি, অনেক শুভেচ্ছা।"

শুক্রবার সন্ধেয় নিউটাউনে দিলীপ ঘোষের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে মালাবদল হবে। ম্যারেজ রেজিস্ট্রারকে বলা হয়েছে। তিনি সন্ধেয় আসবেন। সাক্ষী থাকবেন দিলীপের বড়দা ও ঘনিষ্ঠ কয়েকজন। পাত্রী রিঙ্কু মজুমদার। তিনি বিজেপির মহিলা শাখার নেত্রী। তাঁর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তও বিজেপির সক্রিয় সদস্য। শুক্রবার সন্ধ্যায় এই রিঙ্কুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ৫৯ বছরের দিলীপ ঘোষ। 


```