Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

যোগী রাজ্যে ইমামকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা, মারধর

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশে (Uttar Pradesh) একজন ইমামকে জোর করে ‘জয় শ্রীরাম’(Jai Sriram) বলানোর চেষ্টা হয়। অভিযোগ, আক্রান্ত ইমাম বলতে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তায় তাঁকে মারধর করা হয়েছে (Forcing Imam)। ঘটনাটি বাঘপত জেলার। পুলিশ

যোগী রাজ্যে ইমামকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা, মারধর

শেষ আপডেট: 21 July 2023 04:42

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশে (Uttar Pradesh) একজন ইমামকে জোর করে ‘জয় শ্রীরাম’(Jai Sriram) বলানোর চেষ্টা হয়। অভিযোগ, আক্রান্ত ইমাম বলতে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তায় তাঁকে মারধর করা হয়েছে (Forcing Imam)।

ঘটনাটি বাঘপত জেলার। পুলিশ বুধবার তিন অভিযুক্তের দু’জনকে গ্রেফতার করেছে। গা ঢাকা দিয়ে থাকা তৃতীয়জনের নাম-পরিচয় পুলিশ ফাঁস করেনি। পুলিশের দাবি, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, আক্রান্ত ইমাম মুজিব-উর-রহমানের অভিযোগ, থানা অভিযোগ শুনতে না চাওয়ায় তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হলে দু’জনকে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী ইমামের বক্তব্য, ‘আমি মসজিদে সন্ধ্যার নামাজ পড়ার পর বাড়ি ফিরছিলাম। তিনজন যুবক আমাকে আটকায়। আমার গলায় গেরুয়া বস্ত্র পরিয়ে দেয়। আমাকে লাঞ্ছিত করে এবং জয় শ্রী রাম এবং হিন্দুস্তান জিন্দাবাদ বলতে বলে। আমি জয় শ্রী রাম (Jai Sriram) বলতে অস্বীকার করলে তারা আমাকে ঘুষি, লাথি মারে। স্থানীয় লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়।’

পুলিশ সুপার অর্পিত বিজয়ভার্গিয়া জানান, ধৃত দুই অভিযুক্তের নাম রাহুল কুমার এবং জীতেন্দ্র কুমার। তারা বাঘপত শহরের বাসিন্দা।

প্রসঙ্গত, বাঘপত হল মিশ্র জনবসত এলাকা। হিন্দু, মুসলিম দুই সম্প্রদায়ের সংখ্যাই যথেষ্ট। সাম্প্রদায়িক উত্তেজনা, বিবাদের ঘটনার একাধিক নজির রয়েছে ওই এলাকায়। ২০১৩-তে লাগোয়া মুজফফরনগর দাঙ্গায় ৫০জন নিহত হন বাঘপতে।

জোর করে জয় শ্রীরাম বলানো, গো-মাংস বহনের অভিযোগে মুসলিমদের উপর হামলার ঘটনা উত্তর প্রদেশে নতুন নয়। বিরোধীদের অভিযোগ, যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর এই ধরনের অপরাধ বেড়ে গিয়েছে। বারে বারেই এমন ঘটনার সুবাদে আলোচনায় এসেছে উত্তর প্রদেশ।

মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় গ্রেফতার চার, কড়া শাস্তির কথা বললেন মুখ্যমন্ত্রী বীরেন


```