Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের ভোটের কোনও মূল্য নেই, বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থীর

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন টিকটক স্টার সোনালি ফোগত। একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি জনসভায় উপস্থিত মানুষকে বলছেন, যারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারে না, তাদের ভোটের কোনও মূল্য নেই। ওই ম

যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের ভোটের কোনও মূল্য নেই, বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থীর

শেষ আপডেট: 8 October 2019 12:20

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন টিকটক স্টার সোনালি ফোগত। একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি জনসভায় উপস্থিত মানুষকে বলছেন, যারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারে না, তাদের ভোটের কোনও মূল্য নেই। ওই মন্তব্যের কথা জানাজানি হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে নানা মহলে। আগামী ২১ অক্টোবর ভোট হবে হরিয়ানায়। ৪০ বছর বয়সী সোনালি ফোগত প্রার্থী হয়েছেন আদমপুর কেন্দ্রে। তাঁর বিপক্ষে আছেন কংগ্রেসের কুলদীপ বিষ্ণোই। তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলালের ছেলে। কিছুদিন আগে টিক টক স্টার জনসভা করছিলেন বালসুমুন্দ গ্রামে। ভাষণের শুরুতে তিনি জনতার উদ্দেশে আহ্বান জানান, আপনারা বলুন ভারত মাতা কি জয়! তাতে জনতা সেভাবে সাড়া দেয়নি। তখন প্রার্থী তাঁদের তিরস্কার করে বলেন, আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা যদি ভারতীয় হন তাহলে বলুন, ভারত মাতা কি জয়। এর পরেও জনতা সেভাবে সাড়া দেয়নি। তখন টিক টক স্টার বলেন, আমি আপনাদের জন্য লজ্জিত। আপনাদের মতো ভারতীয়রা নিজেদের জাতির নামে জয়ধ্বনি দিতে পারেন না। আপনারা কেবলই ক্ষুদ্র রাজনীতির কথা ভাবেন। শেষে সোনালি ফোগত বলেন, যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের ভোটেরও কোনও মূল্য নেই। এর আগে সোনালি ফোগত আদমপুর কেন্দ্রকে অমেঠীর সঙ্গে তুলনা করেছিলেন। নেহরু-গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত অমেঠীতে গত লোকসভা ভোটে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পরাজিত হয়েছেন। জয়ী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। হরিয়ানায় মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়াই করছে। তাদের আশা রাজ্যে মোট ৯০ টি বিধানসভা আসনের মধ্যে ৭৫ টি পাবে।

```